Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্বকাপ টিকিটের দাম বেশি

কম খরচে ৭ দেশ ঘুরে ম্যাচ দেখলেন তরুণ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৬:১৫
কম খরচে ৭ দেশ ঘুরে ম্যাচ দেখলেন তরুণ

বসনিয়ায় উইল ভিকার্স- রয়টার্স

ফুটবলের এক পাঁড় ভক্ত উইল ভিকার্স। কিন্তু এবারের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে, তাই সেখানে যাওয়ার খরচ তার সাধ্যের বাইরে। তার ওপর ম্যাচের টিকিটের দামও আকাশচুম্বী। তবে টুর্নামেন্টের আমেজ থেকে নিজে বঞ্চিত করেননি। বের করেছেন এক অভিনব উপায়।

বিশ্বকাপ ম্যাচ দেখার টিকিট ও যাতায়াত খরচের টাকা দিয়ে সাত দিনে ঘুরেছেন সাতটি দেশ। স্থানীয় ফুটবল ভক্তদের সঙ্গে উপভোগ করেছেন পৃথক সাতটি ম্যাচ।

যুক্তরাজ্যের লিংকন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষে পড়ছেন ২১ বছরের উইল ভিকার্স। তার ভাষ্য, ‘আমি সেখানে (স্টেডিয়ামে) থাকতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু তা ছিল আমার সামর্থের বাইরে। আর শুধু নিজের ঘরে বসে একলা ম্যাচগুলো দেখাও আমার পছন্দ ছিল না।’

এই আইডিয়াটি তার মাথায় আসে চলতি মাসের শুরুর দিকে। বন্ধুদের সঙ্গে মারাকেশে (মরক্কো) ছুটি কাটানোর সময়। সেখানে স্থানীয়দের সঙ্গে বসে তারা মরক্কো বনাম ব্রাজিলের ড্র হওয়া ম্যাচটি দেখেন। সেই অভিজ্ঞতার পর ভিকার্সের মনে ভিন্ন অনুভূতি জাগ্রত হয়। মাঠে বসে খেলা না দেখার আক্ষেপ দূর হয়ে যায় তার। তখন এক বন্ধু পরামর্শ দেন এভাবেই বিভিন্ন দেশ ঘুরে স্থানীয়দের সঙ্গে খেলা দেখার। ভিকার্সও রাজি হয়ে যান এই ভেবে, ‘২১ বছর বয়স তো আর বিশ্বকাপে বারবার আসবে না।’

মাঠে গিয়ে খেলা দেখার তুলনায় ভিকার্সের এই ট্যুরগুলো বেশ সস্তা। যাত্রার প্রথম ধাপে ভিকার্স ম্যানচেস্টার থেকে বিমানে ও বাসে বেলজিয়ামের শার্লেরোয়া এবং পরে ব্রাসেলস পৌঁছান। এই যাত্রায় তার খরচ হয় মাত্র ৫৩ ডলার। সেখানে একটি ফ্যান জোনে বসে তিনি বেলজিয়াম বনাম ইরানের ম্যাচ উপভোগ করেন। এরপর আরেকটি বাস ধরে চলে যান প্যারিসে। সেখানে এক রাত থেকে ফ্রান্স বনাম ইরাকের ম্যাচ দেখতে তার খরচ হয় মাত্র ৬০ ডলারের মতো।

পরের গন্তব্য ছিল বসনিয়ার তুজলা। তার মতে, ওখানকার পরিবেশটাই ছিল সবচেয়ে সেরা। কাতারের বিপক্ষে বসনিয়ার ৩-১ গোলের জয় উদযাপনে ভক্তরা মাঝরাত পর্যন্ত রাস্তায় গাড়ি নিয়ে হর্ন বাজাচ্ছিল। আর গান গাইছিল। এরপর বসনিয়া থেকে বাসে করে ক্রোয়েশিয়ার স্লাভোনস্কি ব্রডে যেতে তার ৫২ ডলার খরচ হয়। সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি হোটেল চেক-ইন মিস করেন। স্থানীয় এক বাসিন্দার সোফায় রাত কাটাতে হয় তাকে। ইংল্যান্ডে ফেরার আগে সুইডেন ও নরওয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ভিকার্সের।

সব মিলিয়ে ভিকার্সের অনুমান, তার এই পুরো ভ্রমণে প্রায় ৬০০ ডলার খরচ হবে। এটি সশরীরে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার খরচের তুলনায় একেবারেই সামান্য। স্টেডিয়ামের ভেতরের আবহাওয়ার সঙ্গে এর তুলনা না হলেও, অভিজ্ঞতাটি খুব কাছাকাছি বলেই মনে করেন তিনি। ভিকার্স বললেন, ‘সরাসরি মাঠে বসে ম্যাচ দেখার মতো না হলেও কোনো অংশে কম নয়।’

২০২৬ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার