সরকারি চাকরিজীবীদের পেশাগত দায়িত্ব পালনে জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মস্পৃহা বাড়াতে বেশ কিছু খাতে ঝুঁকি ও বিশেষ ভাতা বৃদ্ধি এবং পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত কয়েকটি গেজেট জারি করেছে, যা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
সরকারি কাজের কিছু ক্ষেত্রে কর্মীদের স্বাভাবিক পরিবেশের বাইরে গিয়ে অত্যন্ত বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ ত...