মঙ্গলগ্রহে
প্রথম বাড়ির ইট কি পৃথিবী থেকে যাবে, নাকি সেখানকার ধুলোর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের
শহর? লাল গ্রহে মানুষের বসতি গড়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি নির্মাণসামগ্রী। পৃথিবী
থেকে ইট, সিমেন্ট বা ইস্পাত নিয়ে যাওয়া বিপুল ব্যয়বহুল। আবার মঙ্গলের মাটি গলিয়ে ইট
বানাতে চাই প্রচণ্ড তাপ ও শক্তি। সেই কঠিন সমীকরণেই অভিনব উত্তর দিয়েছেন হংকংয়ের বিজ্ঞানীরা।
তাঁদের উপকরণে আছে বালি, জেলাটিন আর জিনগতভাবে পরিবর্তিত ইস্ট।
গতকাল রবিবার
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ইউনিভার্স...