Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

সুইজারল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ সম্পদকেন্দ্র হংকং

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৩:৫৪
সুইজারল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ সম্পদকেন্দ্র হংকং

ছবি: রয়টার্স

দীর্ঘদিনের আধিপত্য হারিয়ে বিশ্বের সবচেয়ে বড় সীমান্তপারের সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্রের অবস্থান থেকে সরে গেছে সুইজারল্যান্ড। নতুন বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে দেখা গেছে, প্রথমবারের মতো হংকং এখন বিশ্বের শীর্ষ ‘ক্রস-বর্ডার ওয়েলথ হাব’ বা সীমান্তপারের সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার কেন্দ্র হয়ে উঠেছে।

বুধবার প্রকাশিত বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) ২০২৬ সালের গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে হংকংয়ে বিশ্বের ধনীদের প্রায় ২ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলারের অফশোর সম্পদ রয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ডে রয়েছে প্রায় ২ দশমিক ৯৪ ট্রিলিয়ন ডলার। অল্প ব্যবধান হলেও এটিই প্রথম হংকং সুইজারল্যান্ডকে ছাড়িয়ে গেল।

বিশ্লেষকদের মতে, চীনের বিপুল সম্পদ প্রবাহ এবং ২০২৫ সালে হংকংয়ে আইপিও বাজারের উত্থান এই পরিবর্তনের বড় কারণ।

প্রতিবেদনে বলা হয়, হংকং এখন ক্রমেই চীনের বৈশ্বিক আর্থিক প্রবেশদ্বার হিসেবে নিজের অবস্থান শক্ত করছে। তবে একই সঙ্গে এর অর্থনৈতিক ভবিষ্যৎও চীনের নীতিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২০৩০ সাল পর্যন্ত হংকং ও সিঙ্গাপুরে সীমান্তপারের সম্পদ ব্যবস্থাপনার বাজার বছরে গড়ে প্রায় ৯ শতাংশ হারে বাড়তে পারে। তুলনায় একই সময়ে সুইজারল্যান্ডের প্রবৃদ্ধি হতে পারে প্রায় ৬ শতাংশ।

গত বছর বিশ্ব জুড়ে সীমান্তপারের সম্পদের পরিমাণ ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। শক্তিশালী শেয়ারবাজার এবং ভৌগোলিকভাবে সম্পদ ছড়িয়ে রাখার প্রবণতা বৃদ্ধির কারণে এই প্রবাহ বেড়েছে বলে জানিয়েছে বিসিজি।

তবে প্রবৃদ্ধিতে পিছিয়ে পড়লেও সুইজারল্যান্ডের বড় শক্তি এখনো তার বৈচিত্র্যময় গ্রাহকভিত্তি। হংকং ও সিঙ্গাপুর মূলত চীনা সম্পদের ওপর নির্ভরশীল হলেও সুইজারল্যান্ড বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ধনী গ্রাহক আকর্ষণ করতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে এখনো সুইজারল্যান্ডের প্রতি আগ্রহ রয়েছে। চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের অনেক ধনী ব্যক্তি তাদের সম্পদ সুইজারল্যান্ডে সরিয়ে নিচ্ছেন বলেও রয়টার্সকে জানিয়েছেন ব্যাংকার ও আর্থিক পরামর্শকরা।

বিসিজির সহ-লেখক মাইকেল কাহলিখ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের কাছাকাছি থাকা।’ তার মতে, এখন বিশ্বে মূলত দুটি বড় সম্পদকেন্দ্র গড়ে উঠছে, এশিয়ার জন্য হংকং ও সিঙ্গাপুর, আর পশ্চিমা বিশ্বের জন্য সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেছেন, ‘গ্রাহকদের কাছাকাছি থাকার গুরুত্ব বাড়ায় সুইস ব্যাংকগুলোও এখন বিশ্বের বড় আর্থিক কেন্দ্রগুলোতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ইউবিএস ব্যাংকের কথা উল্লেখ করেন, যা বর্তমানে সিঙ্গাপুর ও হংকং— উভয় স্থানেই সম্পদ ব্যবস্থাপনায় শীর্ষ অবস্থানে রয়েছে।

হংকংসুইজারল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    advertiseadvertise