Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কেন চৌ ইউন ফ্যাটই বিশ্বের সর্বকালের সেরা অ্যাকশন হিরো

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
কেন চৌ ইউন ফ্যাটই বিশ্বের সর্বকালের সেরা অ্যাকশন হিরো

কিংবদন্তি চৌ ইউন ফ্যাট

অ্যাকশন হিরো বললেই আমাদের চোখে ভাসে টম ক্রুজের সেই অসাধ্য সব স্ট্যান্ট, অথবা আর্নল্ড শোয়ার্জনেগার স্ট্যালোনদের পাহাড়ের মতো পেশিবহুল শরীর। কিন্তু এই সব অমর হিরোদের ভিড়ে একজন মানুষ আছেন, যিনি অ্যাকশন দেখাতেন রক্ত মাংসের মানুষের মতো। তিনি আর কেউ নন, হংকং সিনেমার কিংবদন্তি চৌ ইউন ফ্যাট। সম্প্রতি তার সেরা কিছু সিনেমা ৪কে ভার্সনে পুনরায় মুক্তি পাওয়ায় আবারও আলোচনায় এসেছেন এই তারকা।
চৌ ইউন ফ্যাটের বিশেষত্ব কী? পরিচালক জন উ এর সাথে তার রসায়ন ছিল একদম জাদুকরী। বিশেষ করে ‘এ বেটার টুমরো’, ‘হার্ড বয়েল্ড’ আর ‘দ্য কিলার’ এই তিন সিনেমায় তিনি এমন এক ইমেজ তৈরি করেছেন, যা হলিউড আগে কখনো দেখেনি। একদিকে তিনি শত শত ভিলেনকে কুপোকাত করছেন, অন্যদিকে তার চোখে দেখা যাচ্ছে গভীর এক বিষাদ। এই যে টাফনেস আর টেন্ডারনেস এর মিশেল, এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে।

ফিল্ম ক্রিটিকদের মতে, চৌ ইউন ফ্যাট হয়তো জ্যাকি চ্যান বা জেট লির মতো হাড়ভাঙা স্ট্যান্ট করেন না, কিন্তু অভিনয়ের গভীরতায় তিনি সবার উপরে। তিনি যখন পর্দায় আসেন, তখন তাকে অ্যালান ডেলনের মতো স্টাইলিশ লাগে, আবার পরক্ষণেই ক্যারি গ্রান্টের মতো রুচিশীল মনে হয়। এমনকি কমেডি করতে গেলেও তিনি সেরা। অর্থাৎ, তিনি একাধারে অ্যাকশন হিরো এবং একজন উঁচু মাপের অভিনেতা।
পরিচালক জন উ এর সিনেমা মানেই ‘বুলেট ব্যালে’। ধীরগতিতে গুলির লড়াই, শরীর বাতাসে ভেসে চলা আর দু-হাতে বন্দুক নিয়ে চারপাশ ঝাঁঝরা করে দেওয়া এসবের শুরুটা হয়েছিল চৌ এর হাত ধরেই। স্পিলবার্গ থেকে শুরু করে টারান্টিনো কিংবা আমাদের আজকের প্রিয় ‘জন উইক' সবখানেই জন উ আর চৌ ইউন ফ্যাটের সেই স্টাইলের ছাপ স্পষ্ট।

১৯৮৯ সালের বিখ্যাত সিনেমা 'দ্য কিলার’ এ তিনি এমন এক পেশাদার খুনি, যে ভুল করে এক গায়িকার চোখ অন্ধ করে দেয়। এরপর সেই অনুশোচনা থেকে মেয়েটির চিকিৎসার খরচ জোগাতে সে শেষ মিশনে নামে। এই যে একজন খুনির মনের ভেতরের মানুষটি জেগে ওঠা, এটা চৌ ইউন ফ্যাট ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। তিনি যখন পিঠে গুলির ব্যথা আর মনের কষ্ট একসাথে প্রকাশ করেন, তখন দর্শকের বুক ফেটে কান্না আসে।
আজকালকার মার্ভেল বা ডিসি সিনেমায় দেখি সুপারহিরোদের কোনো রক্ত-মাংস নেই, সবটাই ভিএফএক্স। তাদের দেখে সত্যিকারের মানুষ মনে হয় না। ঠিক এখানেই চৌ ইউন ফ্যাট জয়ী। তার চরিত্রগুলো লড়াই করে, মার খায়, কাঁদে আবার ভালোও বাসে। এই যে রক্ত-মাংসের সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠা, এটাই তাকে সর্বকালের সেরা অ্যাকশন হিরো বানিয়েছে।
​
সহজ কথায় বলতে গেলে, চৌ ইউন ফ্যাট এমন একজন হিরো যার কাছে বন্দুক আর মন দুটোই সমান সচল ছিল। তাই টম ক্রুজ বা স্ট্যালোনদের শ্রদ্ধা জানিয়েও বলা যায়, মনের গহীন থেকে সিনেমা দেখার জন্য চৌ ইউন ফ্যাটের কোনো বিকল্প নেই।

সূত্র- বিবিসি 

হংকংঅভিনেতাচৌ ইউন ফ্যাটকিংবদন্তি
    শেয়ার করুন:
    Advertisement
    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    advertiseadvertise