Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

হংকংয়ে বিশ্বকাপের নকল জার্সি বিক্রি, গ্রেপ্তার ৬

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৮:৩৩
হংকংয়ে বিশ্বকাপের নকল জার্সি বিক্রি, গ্রেপ্তার ৬

সংগৃহীত ছবি

বিশ্বকাপ এলে বিশ্বজুড়ে বিপুল হারে চাহিদা বাড়ে ফুটবল পণ্যের। বেড়ে যায় প্রতারণাও। এবার হংকংয়ে বিশ্বকাপকে সামনে রেখে জাল পণ্য বিক্রির একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছয় প্রচারককে গ্রেপ্তারের সময় দুই কোটি মার্কিন ডলার মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। তারা বলছে, জব্দ করা পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।

শুল্ক কর্মকর্তারা জানান, অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার নকল জার্সিও রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৬০ লাখ হংকং ডলার (প্রায় ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার)। জব্দ করা কিছু পণ্য হংকং ও মূল ভূখণ্ড চীনের মধ্যে সংযোগকারী সীমান্ত ক্রসিংগুলো থেকেও উদ্ধার করা হয়েছে।

হংকংয়ের মেধাস্বত্ব তদন্ত ব্যুরোর কর্মকর্তা ওয়েইন চুং জানিয়েছেন, জব্দ করা জার্সিগুলোর অনেকগুলোই দেখতে ছিল আসল পণ্যের মতো। সাধারণ ক্রেতাদের পক্ষে নকল ও আসল জার্সির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হবে।

চুং আরও জানান, কিছু জার্সিতে ইচ্ছাকৃতভাবে আসল কিটের কাপড়ে থাকা ত্রিমাত্রিক টেক্সচার হুবহু নকল করা হয়েছে। আবার কিছু জার্সিতে ব্র্যান্ডের ট্যাগ লাগানো ছিল এবং সেগুলো আলাদাভাবে প্যাকেটজাতও করা হয়েছিল, যাতে সেগুলো আরও বেশি আসল বলে মনে হয়।

হংকং কর্তৃপক্ষের ধারণা, ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় এসব চোরাচালান ও জাল পণ্যবাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। তারা সতর্কবার্তা দিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইন প্রয়োগ ও নজরদারি আরও জোরদার করা হবে। গত মার্চেও শুল্ক কর্মকর্তারা নকল জার্সির আরেকটি বড় চালান জব্দ করেছিলেন। সেই চালানের মধ্যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬হংকংনকল পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ