ইউনিয়ন পরিষদের নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে নির্বাচন
কমিশনের (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের ধারণা, এই বছর শুরু হচ্ছে না এই নির্বাচন।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে
তিনি বলেছেন, ‘চূড়ান্ত কিছু তারা এখনো আমাদের জানায়নি। তারা কবে শুরু করবে,
কবে শেষ করবে, তারা এখনো কিছু আমাদের জানায়নি।’
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর এ বছরই স্থানীয় সরকার নির্বাচন
আয়োজনের কথা জানিয়েছিল ইসি, যার শুরু হবে ইউপ...