Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ইউপি ভোট হচ্ছে না এ বছর, প্রতিমন্ত্রীর কথায় ইঙ্গিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬
ইউপি ভোট হচ্ছে না এ বছর, প্রতিমন্ত্রীর কথায় ইঙ্গিত

ছবি: আগামীর সময়

ইউনিয়ন পরিষদের নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানতে পারেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের ধারণা, এই বছর শুরু হচ্ছে না এই নির্বাচন।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, ‘চূড়ান্ত কিছু এখনও তারা এখনো আমাদের জানায়নি। তারা কবে শুরু করবে, কবে শেষ করবে, তারা এখনো কিছু আমাদের জানায়নি।’

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর এ বছরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিল ইসি, যার শুরু হবে ইউপি নির্বাচন দিয়ে। গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ দিন-তারিখ জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এবার ইউপি নির্বাচন হবে সাত ধাপে, ১২ নভেম্বর হবে শুরু।

এরপর সরকারের সঙ্গে ইসির টানাপড়েন দেখা দেয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম পরদিন বলেন, তারা এ বিষয়ে কিছু জানেন না।

পরে গত ১৭ সেপ্টেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সানাউল্লাহ বলেন, নভেম্বরে এই নির্বাচন শুরু করা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে এই নির্বাচনগুলো শেষ করতে হবে।

সংবিধান অনুসারে সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির। তবে সরকারের অনুরোধে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন ইসি আয়োজন করে দিয়ে থাকে।

আরও পড়ুন

ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

১৭ সেপ্টেম্বর ২০২৬

টানাপড়েনের কারণে স্থানীয় সরকার নির্বাচনে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সাংবাদিকরা আজ সংবাদ সম্মেলনে ভোটের দিন তারিখ জানতে চেয়েছিলেন প্রতিমন্ত্রীর কাছে।

উত্তরে তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ নির্বাচন তো তারা পরিচালনা করবে।’

‘আমার তো মনে হচ্ছে না যে এ বছর হবে। উনারা (ইসি) ৬ জুন শেষ সময় দিয়েছে, আমার মনে হয়, আগামী বছর থেকে সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হয়,’ যোগ করেন তিনি।

এ বিষয়ে সরকার কী ভাবছে- জানতে চাইলে শাহে আলম বলেন, গত ১৭ সেপ্টেম্বরের সভায় সচিবরা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। এ মাস আবার ইসির সঙ্গে সচিবরা বৈঠক করবেন।

‘সরকারের চাওয়া, এই অর্থ বছরের মধ্যে শেষ হবে। কবে শুরু হবে, তা উনারাাই (ইসি) ঠিক করবে। আমি বলে তাদের বিব্রত করতে চাই না,’ বলেন প্রতিমন্ত্রী।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন নির্বাচনের জন্য চলতি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থ বরাদ্দ রেখেছে।

ব্যয় নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (ইসি) একটি হিসাব দিয়েছে, ৬ হাজার কোটি টাকার মতো লাগবে। আমরা এই পরিমাণ অর্থ যাতে দিতে পারি, সেই ব্যবস্থা রাখা আছে।’

তিনি জানান, ইউপি নির্বাচনের জন্য ২ হাজার ৮০০ কোটি টাকা, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২ হাজার ২০০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে। পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ব্যয় তুলনামূলক কম হবে।

স্থানীয় সরকার নির্বাচনইউপি নির্বাচনপ্রতিমন্ত্রী শাহে আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা