Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৪
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীর মনোহরদীতে আলোচনা সভায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘যারা দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন ও নির্যাতিত হয়েছেন, তাদের মূল্যায়ন করা হবে। তবে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা না থাকলে তাকে মনোনয়ন দেওয়া হবে না।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেছেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এলাকাগুলোতে কার কী অবস্থা, সেই ব্যাপারে খোঁজ নিচ্ছেন। আমরাও রিপোর্ট পাঠাব। তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন, তার পেছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবেন না, তাকে তো আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে। মানুষ যাকে ভোট দেবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। আর ত্যাগীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।’

স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা থেকে জেলা দৌড়াচ্ছি। প্রত্যেকটা জেলার তিন থেকে চারটা হাসপাতাল পরিদর্শন করেছি। আমি গেলে ডাক্তারদের শতভাগ উপস্থিত পাচ্ছি, ছারপোকার সমাধান হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী এক বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে।’

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আ. সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীস্থানীয় সরকার নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে ফনিক্স ফাইন্যান্স

    সংকটে ফনিক্স ফাইন্যান্স

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    advertiseadvertise