Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সোনারগাঁ

মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একাধিক কর্মকর্তা-কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে। চাঁদাবাজির মামলার আসামি হয়েও মামলা তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মোবাইল ফোনে হুমকির পাশাপাশি কারখানার প্রধান ফটকে গিয়ে কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।এ ঘটনায় মেঘনা গ্রুপ...
সারা দেশ•৩ দিন আগে
গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
সোনারগাঁ ● গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।এ ঘটনায় গত ২৭ অক্টোবর...
সারা দেশ•৪ দিন আগে
রমজান আলীর হলুদ-কালো তরমুজ দেখতে ভিড় করছেন কৃষকরা
রমজান আলীর হলুদ-কালো তরমুজ দেখতে ভিড় করছেন কৃষকরা
অসময়ে মাচায় ফলিয়েছেন হলুদ ও কালো রঙের তরমুজ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষি উদ্যোক্তা রমজান আলীর সাড়ে পাঁচ বিঘা জমিতে থোকায় থোকায় ঝুলছে এসব তরমুজ। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে তার এই উদ্যোগে মিলেছে সাফল্য। তার ক্ষেত দেখতে ভিড় করছেন আশপাশের কৃষকরা। তার হাত ধরে এলাকায় তৈরি হচ্ছে আধুনিক ও লাভজনক কৃষির নতুন সম্ভাবনা। সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবদী গ্রামের বাসিন্দা রমজান আলী বেড়ে উঠেছেন কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ ছিল তার। বিএসএস পাস করার পর চাকরির প...
সারা দেশ•৪ দিন আগে
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার হাতকোপা থেকে নূরুল হক এবং বুধবার দুপুরে দক্ষিণ ষোলপাড়া থেকে মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক এবং সোনারগাঁ পৌরসভার আব্দুল মান্নানের ছেলে মো. ইলিয়াস।প...
সারা দেশ•৫ দিন আগে
চোর সন্দেহে সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চোর সন্দেহে সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পিটিয়ে আহত করার ১০ দিন পর ঢাকার একটি হাসপাতালে লাইভ সাপোর্টে থাকার পর গতকাল শনিবার রাতে মারা যান তিনি। এর আগে গত ২৯ অক্টোবর উপজেলার কাঁচপুরের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ফারুক মিয়া (৪০)। নিহত ফারুক কাচঁপুরের ললাটি এলাকার সিরাজউদ্দিনের ছেলে। রবিবার রাতে ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয়। আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। নিহতের মা...
সারা দেশ•৮ দিন আগে
গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার
গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআরবি-১১-এর সদস্যরা।আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সালের ৯ জুলা...
সারা দেশ•১৩ দিন আগে
সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক
সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য ছিল। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে এক বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।আটক শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সিংলাব চৌরাস্তা এলাকা থেকে এক...
সারা দেশ•১৮ দিন আগে
ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয় গরম পানি, গ্রেপ্তার মামা-মামি
ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয় গরম পানি, গ্রেপ্তার মামা-মামি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় কিশোরীর মামা ও মামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তার। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানালেন, কান্দাপাড়া গ্রামের রওশন...
সারা দেশ•২১ দিন আগে
ডেঙ্গুতে প্রাণ গেল সোনারগাঁয়ের ডিবি পুলিশ সদস্যর
ডেঙ্গুতে প্রাণ গেল সোনারগাঁয়ের ডিবি পুলিশ সদস্যর
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কনস্টেবল মো. পারভেজ রানা (৩৫)।টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আজ সোমবার সকাল ১০টায় সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্...
সারা দেশ•২২ দিন আগে
ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল মাদানী
ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল মাদানী
ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। গতকাল রবিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে রামদা নিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান তিনি। তবে তার গাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি।রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে জানান, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় পৌঁছে সড়কে ডাকাতি হতে দেখেন। ডাকাতরা সড়কে বড়...
সারা দেশ•২২ দিন আগে
সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকাভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। অভিযান চালান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।...
সারা দেশ•২৩ দিন আগে
যুবদল নেতা জহিরুল হত্যায় তিন দিন পর মামলা, আসামি ২১
যুবদল নেতা জহিরুল হত্যায় তিন দিন পর মামলা, আসামি ২১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের ভাগনে ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং খালিয়ারচর গ্রামের বাসিন্দা।এর আগে গত বুধবার রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগ...
সারা দেশ•২৩ দিন আগে
সোনারগাঁয়ে বাবা-ছেলেসহ তিনজনকে জখম, থানায় অভিযোগ
সোনারগাঁয়ে বাবা-ছেলেসহ তিনজনকে জখম, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা-ছেলেসহ তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আপন ভাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অহিদুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে তিনি অভিযোগটি করেন। এর আগে ১২ অক্টোবর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আবদুল হালিম ও তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অহিদুলের বাড়ি যান। এ সময় তারা অহিদুলকে...
সারা দেশ•২৯ দিন আগে
সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার
সোনারগাঁয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান।এ সময় উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের
সোনারগাঁ ● দেয়ালচাপায় প্রাণ গেল ১৩ বছরের আরমানের
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামা বাড়িতে বেড়াতে এসে নবনির্মিত দেয়াল ধসে চাপা পড়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটি উপলক্ষে সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মামা মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে বাড়ির একটি নবনির্মিত...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
গ্যাস কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু
গ্যাস কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের চাপ বাড়ানোর কম্প্রেসার লাইনে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী-স্ত্রী ও তাদের এক স্বজন। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার ভোরে স্বামী শরীফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তারের (৩০) এবং বুধবার রাত ২টার দিকে শ্যালক রিয়াজের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
গ্যাসের লাইন বিস্ফোরণের চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
সোনারগাঁ ● গ্যাসের লাইন বিস্ফোরণের চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের চাপ বাড়ানোর কম্প্রেসার লাইনে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।ঘটনার চার দিন পর আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহত ব্যক্তিরা হলেন শরীফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।চিকিৎসক সুলতান মাহমুদ শিকদা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত
সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আগের রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) পাশে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দক্ষিণ পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, রাত্রিকালীন দায়িত্...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনায় ট্রলারডুবি: দুদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনায় ট্রলারডুবি: দুদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃতরা হলো— হেলাল উদ্দিনের ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৫৪)। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধের দাবি
সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধের দাবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে ওঠা প্রায় ৫৬টি অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধ এবং এসব কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।সংশ্লিষ্টদের নাম প্রকাশের পরও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে