ডেঙ্গুতে প্রাণ গেল সোনারগাঁয়ের ডিবি পুলিশ সদস্যর

কনস্টেবল মো. পারভেজ রানা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কনস্টেবল মো. পারভেজ রানা (৩৫)।
টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ সোমবার সকাল ১০টায় সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত পারভেজ রানা সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয়।




