সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে সারের সংকটে বিএফএর করণীয় সম্পর্কে জানতে চাইলে আগামীর সময়কে মোশাররফ হোসেন জানান, বিসিআইসির ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত এবং প্রকৃত কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি ব...