Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নীতিমালা বাতিলের দাবিতে সার ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:২৬
নীতিমালা বাতিলের দাবিতে সার ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রণীত সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন খুচরা সার বিক্রেতারা।

সোমবার (১১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে চতুর্থবারের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান ও সেক্রেটারি সেলিমের নেতৃত্বে সারা দেশ থেকে আগত কয়েক হাজার খুচরা সার বিক্রেতা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৫ সালের নীতিমালা অন্তর্বর্তী সরকারের কিছু আমলা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়া করে প্রণয়ন করেন। এতে অংশীদারদের মতামত নেওয়া হয়নি। এটি বাস্তবায়ন হলে ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা বেকার হয়ে যাবে। মাঠপর্যায়ে তাদের বিনিয়োগকৃত লাখ লাখ টাকা অনাদায়ি থেকে যাবে বলে অভিযোগ রয়েছে। এর ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

এই নীতিমালা বাতিল করে সব অংশীদারের মতামত নিয়ে নতুন যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা। না হলে দেশব্যাপী সার ডিলার ও খুচরা সার বিক্রেতারা কৃষকদের কাছে সার বিক্রি ও সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে রাস্তাঘাট অচল করে দেওয়া হবে বলেও কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগেও নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তিনবার বিএফএ ও খুচরা সার বিক্রেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সম্প্রতি কৃষিমন্ত্রী আমিনুর রশিদের নির্দেশে সার নীতিমালা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের করণীয় বিষয়ে অধিকতর পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান সেলিম খানের কাছে সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, খুচরা সার বিক্রেতাদের বিষয়টি দেখা হচ্ছে মানবিক দৃষ্টিতে। সরকার অংশীদারের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। আমরা এ বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করছি। অংশীদারদের সঙ্গে আমরা কথা বলেছি। শিগগির সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রতিবেদন দাখিল করব। এমন একটি নীতিমালা প্রণয়নের দাবি জানাব, যেখানে অংশীদারদের স্বার্থই রক্ষা হবে।

অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্বে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে— জানতে চাইলে সেলিম খানের ভাষ্য, অভিযুক্ত সার ব্যবসায়ীদের কোনো সঠিক তালিকা প্রস্তুত হয়নি। আর কেউ যদি অন্যায়-অনিয়মের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে আমরা কাজ করে যাচ্ছি।

জাতীয় সংসদে চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সংসদে ফ্যাসিবাদের সময়ে নিয়োগ পাওয়া সার ডিলারদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে— এমন পরিস্থিতিতে বর্তমানে সরকারের অবস্থান জানতে চাইলে অতিরিক্ত সচিব সেলিম খান জানালেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রচারের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেছিলেন— সংসদের সব সদস্য যদি এ বিষয়ে একমত পোষণ করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

সেই বক্তব্যের প্রেক্ষিতে সরকারের বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি জানান, সার ডিলারদের লাইসেন্স বাতিল ও নতুন করে নিয়োগের বিষয়ে আমাদের কাছে সরকারের কোনো সিদ্ধান্ত আসেনি।

সার ডিলারনীতিমালাঅবস্থান ধর্মঘট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise