Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সার ডিলারদের কার্যক্রমে কড়া নজরদারির নির্দেশ বিএডিসির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৩
সার ডিলারদের কার্যক্রমে কড়া নজরদারির নির্দেশ বিএডিসির

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বীজ ও সার ডিলারদের কার্যক্রম নিয়মিত-নিবিড়ভাবে তদারকির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। সরকার নির্ধারিত ভর্তুকিমূল্যে কৃষকদের কাছে সঠিকভাবে সার সরবরাহ ও বিক্রি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বর্তমানে সারা দেশে বিএডিসির প্রায় ১০ হাজার অনুমোদিত বীজ ও সার ডিলার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার এবং বীজ বিক্রি করছেন। এই বিস্তৃত বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারের সরবরাহ, উত্তোলন, গুদামজাত, মজুদ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মূল্যায়নের কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মাঠ পর্যায়ে কর্মরত যুগ্ম পরিচালক (সার ও বীজ বিপণন) এবং উপপরিচালকরা সরাসরি ডিলারদের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় ডিলাররা দৈনিক বিক্রয় রেজিস্টার হালনাগাদ করছেন কি না, কৃষকদের সঠিক বিক্রয় রশিদ দিচ্ছেন কি না এবং সেই রশিদে চাষির স্বাক্ষর বা টিপসই ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে হবে। পাশাপাশি মজুদ রেজিস্টারের সঙ্গে গুদামে থাকা প্রকৃত সারের পরিমাণের মিল রয়েছে কি না এবং ডিলার নিজে অথবা তার নিযুক্ত কর্মচারী বিক্রয়কেন্দ্র পরিচালনা করছেন কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

দিতে হবে নিয়মিত প্রতিবেদন

শুধু পরিদর্শনই নয়, নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ডিলারদের তথ্য, সার উত্তোলন ও বরাদ্দের পরিমাণ এবং কোনো অনিয়ম বা অভিযোগ রয়েছে কি না তা বিস্তারিত উল্লেখ করে নিয়মিত প্রতিবেদন বিএডিসির সদর কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়েছে।

বিএডিসি জানিয়েছে, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ নন-ইউরিয়া সার, বিশেষ করে টিএসপি, এমওপি ও ডিএপি, যাতে কোনোভাবেই কালোবাজারে না যায় এবং কৃষকরা যেন হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই এ নজরদারি জোরদার করা হয়েছে।

সার ডিলারনজরদারিবিএডিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise