শেয়ারবাজারে তালিকাভুক্ত
সাধারণ বীমা কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে
উঠে এসেছে এক মিশ্র চিত্র। আলোচ্য সময়ে ৪৩টি সাধারণ বীমা কোম্পানি সম্মিলিতভাবে ৫৯২
কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করলেও, এ সাফল্য সব কোম্পানির ক্ষেত্রে সমান নয়। মূলত হাতেগোনা
কয়েকটি বড় কোম্পানির কাঁধেই ভর করে আছে পুরো খাতের প্রবৃদ্ধি। অন্যদিকে, বেশ কিছু
প্রতিষ্ঠান আটকে আছে নামমাত্র মুনাফায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) সূত্রে জানা গেছে, অর্জিত মুনাফার বিপরীতে ৪২টি কোম্পানি মোট ২৮২...