ইতালির বোলজানোতে সড়ক দুর্ঘটনায় চার বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যুর খবর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনাটি গতকাল, ৩০ সেপ্টেম্বর ঘটেছে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু হওয়া শিশুটির নাম জামিলা খাতুন। ইতালীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ২৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বোলজানো রেলস্টেশনের কাছে ওয়ালথারপার্ক শপিং সেন্টারের প্রবেশপথের সামনে ঘটে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিশুটি মায়ের সঙ্গে বাসের অপেক্ষায় ছিল। ওই সময় একটি পণ্যবাহী...