Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আফ্রিকা

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৪০ শিশুসহ মৃত অন্তত ৪৩

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২২:৫৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৪০ শিশুসহ মৃত অন্তত ৪৩

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় নিহতদের মরদেহ দাফনের আগে একটি কমিউনিটি মসজিদের প্রাঙ্গণে রাখা হয়- রয়টার্স

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির ওই এলাকার ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ।

ইউসুফ বললেন, প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই এলাকার সোকোতো রাজ্য আইনসভার সদস্য নাসিরু আদামু জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

জ্বালানির উচ্চমূল্য, নাইজেরিয়ায় জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেল

১৬ আগস্ট ২০২৬


স্থানীয় এক বাসিন্দা জানান, ধান কাটার কাজে নিয়োজিত জমির মালিক ও শ্রমিকদের নিয়ে নৌকাটি চলছিল। ডুবে যাওয়ার সময় এতে ৭০ জনের বেশি মানুষ ছিলেন। আরেক বাসিন্দার দাবি, নৌকাটিতে ৫৭ জন ছিলেন।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক মুস্তাফা উমর জানান, কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং পরে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনায় প্রাণহানি প্রায়ই ঘটে। দেশটির নদী ও জলপথে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

জানুয়ারিতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার ইয়োবে রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।

নাইজেরিয়ানৌকা ডুবিশিশু মৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise