হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, নতুন রোগী ১৪২৮

গ্রাফিকস: আগামীর সময়
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশু মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ শিশু।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৬২৫।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন।
গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।




