দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোর পরিবর্তন না হলে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মামুনুল হক বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হ...