Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জাজিরায় আগুনে পুড়ল দোকান-গুদাম

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭
জাজিরায় আগুনে পুড়ল দোকান-গুদাম

মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে আগুন লাগে। ছবি: আগামীর সময়

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে আগুন লেগে তিনটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিলাসপুর বাজারে এ ঘটনা ঘটে।

আগুনে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল, একটি চায়ের দোকান ও একটি মালামাল রাখার গুদাম ক্ষতিগ্রস্ত হয়।
‎

স্থানীয়রা জানান, চায়ের দোকান ও খাবার হোটেলে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর বাজারজুড়ে আতঙ্ক তৈরি হয়। জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
‎

প্রত্যক্ষদর্শী আলী আহাম্মদ খান বলেছেন, ‘হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।’

আরও পড়ুন

ছাত্রীকে কয়েকবার ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে মারধর

০৯ সেপ্টেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক মান্নান মাদবর জানান, তার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে।

তিনি বললেন, ‘আমার আর কিছু নেই। এই ক্ষতি কীভাবে পোষাব, বুঝতে পারছি না।’
‎
‎আরেক প্রত্যক্ষদর্শী তামিম ফকির বলেছেন, ‘আমি নড়িয়ার দিকে যাচ্ছিলাম। এ সময় আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসে ফোন করি। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে। নতুবা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।’

জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

শরীয়তপুরআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise