Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরীয়তপুরে আশ্রয়ণের শত ঘরের ৯০টিই খালি

  • চুরি হচ্ছে দরজা-জানালা
রাজিব হোসেন রাজন, শরীয়তপুর
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
শরীয়তপুরে আশ্রয়ণের শত ঘরের ৯০টিই খালি

ছবি: আগামীর সময়

পদ্মা নদীর মাঝের বিস্তীর্ণ চরে সারি সারি দাঁড়িয়ে আছে ১০০টি ঘর। ওপর থেকে দেখলে মনে হয় ইংরেজি অঙ্ক ‘১০০’। ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছিল এসব ঘর। তবে কয়েক বছর যেতে না যেতেই প্রকল্পটির ৯০ শতাংশ ঘরই এখন ফাঁকা। জনমানবহীন এসব ঘর থেকে চুরি হচ্ছে দরজা-জানালা, টিনের চাল, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের খাসবাজার এলাকায় এই আশ্রয়ণ প্রকল্পের অবস্থান। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০০টি ঘরের মধ্যে মাত্র ১০টিতে লোকজন বসবাস করছেন। তাদের মধ্যে মূল বরাদ্দ পাওয়া পরিবার মাত্র তিনটি। বাকি সাতটি ঘরে থাকছেন অন্য জেলা থেকে আসা দিনমজুর ও কৃষি শ্রমিকরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৫ একর খাসজমি ভরাট করে আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়ন করা হয়। ১০০টি পরিবারের জন্য নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ, বারান্দা ও টয়লেট রয়েছে। দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। প্রতি ১০ পরিবারের জন্য রাখা হয় একটি গভীর নলকূপ। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় প্রকল্পে যাতায়াতের ব্যবস্থা নেই। উপজেলা সদর থেকে ট্রলারে করে চরে যেতে হয়। বর্ষায় যোগাযোগ আরও কঠিন হয়ে পড়ে। কর্মসংস্থানের সুযোগও সীমিত। এসব কারণে বরাদ্দ পাওয়া অনেক পরিবার ঘর ছেড়ে নিজেদের পুরনো বাড়িতে চলে গেছে।

প্রকল্পে বসবাসকারী কয়েকজন নারী বলেছেন, মানুষ না থাকায় ফাঁকা ঘরগুলোয় প্রায়ই চুরি হচ্ছে। দরজা, টিউবওয়েলের অংশসহ বিভিন্ন মালামাল খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। তাদের ভাষ্য, ১০০টি ঘরের মধ্যে হাতেগোনা কয়েকটি পরিবার এখানে থাকে।

চরআত্রা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সামছুদ্দিন ব্যাপারী বলেছেন, দীর্ঘদিন ঘরগুলো ফাঁকা পড়ে থাকায় প্রকল্প জুড়ে অনেকটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। অধিকাংশ ঘরের টিনের চাল, দরজা-জানালা ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। গভীর নলকূপের ওপরের অংশও খুলে নিয়ে গেছে চোরেরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেছেন, বরাদ্দপ্রাপ্তরা কেন প্রকল্পে থাকছেন না এবং মালামাল চুরির বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘরগুলো আবার সচল করা ও নিরাপত্তার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শরীয়তপুরনড়িয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের