পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। মঙ্গলবার সকালে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী পেশায় ঘটক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ওমর আলী। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা দেখতে পান স্থানীয়রা। তিনি পুকুরের পানিতে পড়ে যেতে পারেন, এমন আশঙ্কায় স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর...