উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়ে যাওয়া লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে ধীরে ধীরে। আজ সোমবার দুপুরে ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে। তবে পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচে রয়েছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের সড়ক, বাড়িঘর ও ফসলি জমি।এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং রাত ৯টায় ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় নদী তীরবর্তী নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ব্...