Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ত্রাণমন্ত্রী

আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, বহুমাত্রিক ব্যবহারের চিন্তা সরকারের

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:১৯
শেয়ার করুন:
আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, বহুমাত্রিক ব্যবহারের চিন্তা সরকারের

মডেল খাল ঘুরে দেখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আগামীর সময়

এ বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এসব খাল শুধু পানি সংরক্ষণ ও নিষ্কাশনের কাজে নয়; বরং কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন ও কুটির শিল্পসহ বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, সাধারণত খাল খননের উদ্দেশ্য থাকে পানি সংরক্ষণ ও নিষ্কাশন। তবে মডেল খালকে বহুমাত্রিক কাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খালের দুই পাড়ে গাছ লাগানো হবে। কৃষকরা সেখানে হাঁস পালন ও মাছ চাষ করবেন। পাশাপাশি গড়ে তোলা হবে কুটির শিল্প।

তিনি বলেন, এলাকার হতদরিদ্র মানুষকে সমবায়ের ভিত্তিতে বিভিন্ন দলে যুক্ত করা হবে। এরই মধ্যে উপকারভোগীদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের প্রশিক্ষণ দিয়ে মাছ চাষ ও হাঁস পালনে উৎসাহিত করা হবে। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

অচল চুয়েট, ১৬ দিনে ৬ লাখ শিক্ষাঘণ্টা নষ্ট!

০৮ অক্টোবর ২০২৬

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’— এই ঐতিহ্যকে পূর্ণতা দিতেই খালটিকে মডেল খাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটির কাজ চলমান রয়েছে। আগামী ১৯ নভেম্বরের আগেই সব কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরকালে খালটি উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

ত্রাণমন্ত্রীমডেল খাললালমনিরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি