আর মাত্র দুই দশক; অর্থাৎ ২০৪৭ সালের
মধ্যেই স্বনির্ভর হবে ভারত। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া
ভাষণে গতকাল সে বার্তাই দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতকে ‘বিকশিত’
এবং পুরোপুরি আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে তুলে ধরলেন উন্নয়নের
সাতটি প্রধান স্তম্ভের রূপরেখা। বার্তার কেন্দ্রে ছিল আত্মনির্ভরতা, যুবশক্তি, প্রযুক্তি,
উৎপাদন, প্রতিরক্ষা এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধি। একই সঙ্গে গত চার বছরের মধ্যে সবচেয়ে
সংক্ষিপ্ত স্বাধীনতা দিবসের ভাষণও দিলেন তিনি—...