Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল দাখিলের নতুন নিয়ম
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল দাখিলের নতুন নিয়ম
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ভ্রমণের ব্যয়সংক্রান্ত বিল দাখিলে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে ভ্রমণ বিলের সঙ্গে নির্ধারিত প্রমাণক ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না করলে বিলের কার্যক্রম নেওয়া হবে না। গত ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দেশের ভেতর ও বিদেশে ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়...
জাতীয়•২৪ দিন আগে
বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে
বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিদেশে হোটেল ভাড়া ও পকেটের নগদ ভাতা ৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। সরকারি সফরে গেলেই তারা এ সুবিধা ভোগ করবেন। এ ব্যাপারে একটি রূপরেখা চূড়ান্ত করেছে সরকারের এ-সংক্রান্ত কমিটি। এটি অনুমোদনের জন্য শিগগিরই অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র আগামীর সময়ের কাছে এসব তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এক যুগের বেশি সময়ের ব্যবধানে সরকারি কাজে বিদেশ সফরকালে প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের...
জাতীয়•২৪ দিন আগে
২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী, ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী, ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি, একটি ইনকিউবেটরে তিন নবজাতক এবং ২০২১ সালে পরিত্যক্ত ঘোষিত ভবনে চিকিৎসাসেবা চলার চিত্র দেখে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি কোথাও হয়ে থাকে, তাহলে এই হাসপাতালে এসে হয়েছে। বাংলাদেশের কোথাও এমন পরিস্থিতি আছে বলে আমার জানা ছিল না।’হাসপাতালের পরিস্থি...
সারা দেশ•এক মাস আগে
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা
সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল। ঘড়িতে সময় তখন ৯টা ৮ মিনিট। রাজধানীর অফিসার্স ক্লাবের উল্টো দিকের চৌরাস্তা মোড়ে পড়েছিল ট্রাফিক সিগন্যাল। তবে তা অমান্য করে ছুটে যাচ্ছিল একটি সাদা রঙের রেঞ্জ রোভার। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই দৃশ্য চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। কারণ তিনিও তখন ছিলেন পথেই। তার গাড়িবহর মেনে চলছিল সড়কের সব নিয়ম।এরপর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মাধ্যমে বার্তা পৌঁছে যায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। নির্দেশ দেওয়...
জাতীয়•এক মাস আগে
আইপিপির আয় পাবলিকের হায় হায়
আইপিপির আয় পাবলিকের হায় হায়
বরাবর মন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গণমাধ্যমের বদৌলতে জানতে পারলাম, বকেয়া পাওনার অজুহাতে বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) মালিকরা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখে সরকারকে ভীষণ বেকায়দায় ফেলেছেন। আর সেই চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাদের দেনা মেটাতে ৬ হাজার কোটি টাকা ছাড় দিয়েছে। বিদ্যুতের এই ঘোর সংকটে সাধারণ মানুষ ও কারখানার মালিকরা হায় হায় করছেন, আর আইপিপি মালিকরা আয় করছেন। রাষ্ট্রের এই সংকটকালে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতিতে চলছে তারা। সত্যি বলতে, আয়ের এই পথটা বেশ নিরা...
চিঠি•এক মাস আগে
পরিবেশ উন্নয়নে তিন ধরনের পরিকল্পনা গ্রহণের পরামর্শ মন্ত্রীর
পরিবেশ উন্নয়নে তিন ধরনের পরিকল্পনা গ্রহণের পরামর্শ মন্ত্রীর
ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘নগরকে শুধু পরিচ্ছন্ন নয়, নান্দনিক ও পরিবেশবান্ধব হিসেবেও গড়ে তুলতে হবে।’আজ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও খনন, বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং ময়লা-আবর্জনা অপসারণ ও ময়লার বিন প্রতিস্থাপন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক...
জাতীয়•এক মাস আগে
সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ ১১ এমপির
সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ ১১ এমপির
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। তা সত্ত্বেও নতুন করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেও রিট হয়েছে। গতকাল  রবিবার এই আবেদন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ১১ সংসদ সদস্য। এতে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। ২০০৬ সালের এক রায়ে ২০০১...
জাতীয়•এক মাস আগে
ছয় মাসে খাদ্যে ছয় মন্ত্রী-সচিব
ছয় মাসে খাদ্যে ছয় মন্ত্রী-সচিব
বিএনপির ছয় মাসের শাসনামলে খাদ্য মন্ত্রণালয় পেয়েছে ছয়জন মন্ত্রী ও সচিব। এর মধ্যে দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও দুজন সচিব। এ সময়ের মধ্যে তিনজন মহাপরিচালকের (ডিজি) দেখাও পেয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশ্ন— কবে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর স্থিতিশীল হবে। নাকি কিছুদিন পর ফের নতুন কেউ আসবেন? নতুন সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান (টেকনোক্র্যাট কোটায়) কুমিল্লার বিএনপি নেতা মোহাম্মদ আমিন উর রশীদ (হাজি ইয়াছিন)। আর প্রতিমন্ত্রীর দায়িত্ব...
জাতীয়•এক মাস আগে
জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরী জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন তাদের সঙ্গে ছিলেন।তারা স্মৃতিসৌধের বেদিত...
সারা দেশ•এক মাস আগে
ছয় মন্ত্রণালয়ে রদবদলের আভাস
ছয় মন্ত্রণালয়ে রদবদলের আভাস
৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।নিজে শপথ গ্রহণের পরপরই সেখানে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন নতুন রাষ্ট্রপতি।মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় যুক্ত হবেন নতুন চার সদস্য। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস...
জাতীয়•এক মাস আগে
ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি
ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি
ফেনীর দাগনভূঞার সিলোনীয়া এলাকায় দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে চিঠি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।আজ সোমবার সেতুমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে মিন্টু বলেছেন, দাগনভূঞা এলাকার ওপর দিয়ে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। এ মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম ঘটে। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিন...
সারা দেশ•২ মাস আগে
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের সীমিত জনবল ও যানবাহনকে মাঠপর্যায়ের কাজে যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে ১৮ মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। ফলে শপথ নেওয়ার পর থেকে পুলিশি প্রহরায় চলাচল করা এসব মন্ত্রী এখন রাজধানীতে এসকর্ট ছাড়াই চলাচল করবেন। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ সংখ্যাও আরও কমানো হতে পারে।স্বরাষ্ট্র মন্ত্রণা...
জাতীয়•২ মাস আগে
ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে
ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে
রাজনীতিতে ক্ষমতা মানুষকে বদলে দেয়— এমন কথাই আমরা বেশি শুনে এসেছি। ক্ষমতা আসে, সঙ্গে আসে নিরাপত্তার বলয়, আড়ম্বর, বিলাসিতা, দূরত্ব। অনেকের জীবন তখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। কিন্তু এ প্রচলিত ছবির একেবারে বিপরীত একটি চরিত্রের নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হয়েছেন সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রী। এক দশকের বেশি সময় ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। এখন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্...
জাতীয়•২ মাস আগে
মন্ত্রীর পদত্যাগে ফের আলটিমেটাম, নতুন কর্মসূচি
মন্ত্রীর পদত্যাগে ফের আলটিমেটাম, নতুন কর্মসূচি
শিক্ষামন্ত্রীর পদত্যাগে দ্বিতীয় দফায় সময় বেঁধে দিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে এ আলটিমেটাম দেন তারা।সেখানে আন্দোলনকারীদের একজন জুনায়েদ বলছিলেন, ‘আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি এই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করেন তাহলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি চলবে। পরে সেখান থেকে সচিবালয়ে যাবে শিক্ষার্থীরা।’ তার এই ঘোষণার পর শাহবাগ ছেড়ে চলে যান আন্দোলনকারীরা।তিন দাবিতে আজ বুধবার সন্ধ্যা ৬...
জাতীয়•৩ মাস আগে
মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিভক্ত আন্দোলনকারীরা, ভিন্ন অবস্থানে দুই পক্ষ
মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিভক্ত আন্দোলনকারীরা, ভিন্ন অবস্থানে দুই পক্ষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থাকবে কি না এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের একটি অংশ শিক্ষাভবনের সামনে এবং আরেকটি অংশ অবস্থান করছে শাহবাগ মোড়ে।জানা যায়, আজ বুধবার বিকালে শিক্ষাভবনের সামনে অবস্থানকালে দাবি থেকে ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ বাদ দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীদের একজন। তিনি মোট ৬টি দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার কথা জানান। তখন সেই ঘোষণা প্রত্যাখ্যান করে সেখান থেকে সরে শাহবাগের দিকে যায় আন্দোলকারীদের একাংশ।শিক্ষাভবনের সামনে থাকা আন্দোলনকারীদ...
জাতীয়•৩ মাস আগে
বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে আসছেন দুই প্রতিমন্ত্রী
বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে আসছেন দুই প্রতিমন্ত্রী
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা এবং হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে দুই প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পোনা মাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স...
সারা দেশ•৩ মাস আগে
হোল্ডিং করের টাকা পেতে ২৫ মন্ত্রীকে চসিকের চিঠি
হোল্ডিং করের টাকা পেতে ২৫ মন্ত্রীকে চসিকের চিঠি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) আদায়ে ২৫ মন্ত্রীকে চিঠি দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সরকারের ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের কাছে আটকে থাকা ১৯৭ কোটি ৫৩ লাখ টাকা আদায়ে প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর তার এই আধাসরকারি (ডিও) চিঠি। পৌরকর আটকে থাকা দপ্তরগুলোর কর্মকর্তাদের দাবি, মন্ত্রণালয়গুলো থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এর অধীন সরকারি দপ্তরগুলো চসিকের এই বিশাল অঙ্কের কর পরিশোধ করতে পারছে না। আবার এই আর্থিক সংকটের কারণে সিটি  করপোরেশনের নাগরিকসেবা, কর্মকর্তা...
চট্টগ্রাম•৩ মাস আগে
কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়
কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়
কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব পায় সংসদ অধিবেশন।’আজ মঙ্গলবার মন্ত্রীদের অনুপস্থিতি প্রসঙ্গে এ কথা বলেছেন স্পিকার। তিনি উল্লেখ করেন, বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সেসব বক্তব্য শোনা এবং সম্ভব হলে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত। চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলছিলেন, ‘আপন...
সংসদ•৩ মাস আগে
বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। আজ সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালে তিনি বলেছেন, ‘আমি লক্ষ্য করছি, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় মন্ত্রীরা থাকেন না। এইখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রী নাই। ম...
সংসদ•৩ মাস আগে
এমপি-মন্ত্রীদের নাম ভাঙিয়ে প্রতারণা, সাবেক ভূমিমন্ত্রীর পেজ অ্যাডমিন গ্রেপ্তার
এমপি-মন্ত্রীদের নাম ভাঙিয়ে প্রতারণা, সাবেক ভূমিমন্ত্রীর পেজ অ্যাডমিন গ্রেপ্তার
রাজধানীতে প্রতারণার ফাঁদে অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিশির মুন্না আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন।পুলিশ বলছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে...
জাতীয়•৪ মাস আগে