Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বিএনপি

বর্ষীয়ান রাজনীতিক খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ
বর্ষীয়ান রাজনীতিক খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, সাবেক সফল মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গয়েশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খন্দকার আশরাফ আলী এবং মায়ের নাম হোসনে আরা হাসনা হেনা। শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে এমএ...
রাজনীতি•১০ ঘণ্টা আগে
‘হত্যা করা হবে, সময় ১৫ দিন', উড়োচিঠিতে হুমকি ৪ বিএনপি নেতাকে
‘হত্যা করা হবে, সময় ১৫ দিন', উড়োচিঠিতে হুমকি ৪ বিএনপি নেতাকে
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি রেখে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো চিঠিটি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে পুলিশ চিঠিটি নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। লাল কালিতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ কারা ওই চিঠি কার্যালয়ে রেখে গেছে, সে বিষয়ে কো...
সারা দেশ•৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা
চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে ‘বনিবনা হচ্ছে না’ স্থানীয় দলীয় সংসদ সদস্যদের। আহ্বায়ক কমিটির মূল নেতাদের বাইরে রেখে সংসদ সদস্যরা ডেকেছেন সমাবেশ। এতে ক্ষুব্ধ হয়েছেন দক্ষিণের নেতারা। সংসদ সদস্যদের এ কর্মসূচিকে তারা সাংগঠনিক নিয়ম ও দলীয় শৃঙ্খলার ব্যত্যয় হিসেবে দেখছেন। এ অবস্থায় সংসদীয় এলাকাগুলোসহ পুরো দক্ষিণের তৃণমূলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। তবে নেতাকর্মীদের অনেকেই এ বিভক্তি নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ। তাদের মতে, সংসদ সদস্যদের সমাবেশ আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ...
চট্টগ্রাম•১৪ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঠিক কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। আরও পড়ুন ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি...
রাজনীতি•১৫ ঘণ্টা আগে
মেঘনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
মেঘনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা চিকিৎসার জন্য পাশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন জামাল ও সালমা। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক...
সারা দেশ•এক দিন আগে
ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট আর ফিরতে পারে না : আমান
ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট আর ফিরতে পারে না : আমান
পৃথিবীর ইতিহাসে কোনো পলায়নকারী ফ্যাসিস্ট বা স্বৈরাচার পালিয়ে গিয়ে আর ক্ষমতায় ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় ফিরতে পারেনি।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মৎ...
রাজনীতি•২ দিন আগে
অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’
অপরাধী বিএনপির হলেও ‘ছাড় পাবে না’
কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তদন্ত প্রক্রিয়া মাঝপথে থেমে থাকবে না এবং এতে ক্ষমতাসীন দলের লোক বা পুলিশের অবহেলা প্রমাণিত হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাজধানীতে সম্প্রতি বেশ কিছু স্থাপনায় হামলা-দখলবাজি নিয়ে প্রশ্নে এ কথা বলেন উপদেষ্টা। জাহ...
জাতীয়•২ দিন আগে
দলীয় ছত্রছায়া আর পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধ
দলীয় ছত্রছায়া আর পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধ
ক্ষমতাসীন দল বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল-দাপট-চাঁদাবাজির অভিযোগ ঘিরে তোলপাড় দেশ। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা রাজনৈতিক অঙ্গনে ছড়াচ্ছে উত্তাপ। নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে মানুষের মধ্যে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ নাজুক। ব্যঙ্গাত্মক কর্মসূচিও দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। সব মিলিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। বিশ্লেষকদের অভিমত, পুলিশের নিষ্ক্রিয়তা ও ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় ‘অপরাধমূলক’ ঘটনাগুলো ঘটায়, সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এই...
জাতীয়•২ দিন আগে
খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও
খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও
চলতি মাসের ১০ তারিখে শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ। ১. এই অধিবেশনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠিত হয়েছে এবং ২. সংসদ ও সব মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন সম্পন্ন হয়েছে। সংসদ যে আইন অনুযায়ী পরিচালিত হয়, সেই কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন বর্তমান জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনের মধ্যেই সব স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এটি একটি ইতিবাচক দিক। কারণ সর্বশেষ ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন অষ্টম সংসদের অধি...
কলাম•২ দিন আগে
এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, বললেন নাহিদ
এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, বললেন নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক নেই, তা এখন জন...
রাজনীতি•৩ দিন আগে
উলিপুরে ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার
উলিপুরে ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ আটক হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল রবিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকসংক্রান্ত অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আফজাল গ্রেপ্তার হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। এ ঘটনা সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুতর হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন র...
সারা দেশ•৩ দিন আগে
গলায় সাপ পেঁচিয়ে রেখেছে বিএনপি : ফজলুর রহমান
গলায় সাপ পেঁচিয়ে রেখেছে বিএনপি : ফজলুর রহমান
জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘বিএনপি গলায় সাপ পেঁচিয়ে রেখেছে।’তিনি বলেন, ‘আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে পড়ে, তাহলে আপনি জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপটিকে মারবেন।’রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুক...
সারা দেশ•৪ দিন আগে
যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে
স্বাস্থ্যমন্ত্রী ● যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে
যারা দেশে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল করতে চায়, সেই পতিত স্বৈরাচার ও বিরোধী অপশক্তিকে দেশের স্বার্থে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চায়, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।’রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত...
সারা দেশ•৪ দিন আগে
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে ৮ নম্বর রোডে ভবনসহ ১১ কাঠা জমি দখলের চেষ্টা করেছে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি।অভিযোগে তিনি বলেন, ‘চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর রোডে ভবনসহ ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। কিছুদিন ধরে স্থানীয় কয়েকজনকে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন মোস্তাকের রহমান খোকন চৌধুরী।’ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, গতকাল সকাল ১০টার দিকে ২০০ থেকে ৩০০ লোকের একটি দল জমির সামনে এসে ভাঙচুর শুরু করে। স...
রাজধানী•৪ দিন আগে
তারেক রহমানকে দেখতে গিয়ে ক্ষোভ, শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনা
তারেক রহমানকে দেখতে গিয়ে ক্ষোভ, শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনা
দীর্ঘ অপেক্ষার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে না পেয়ে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকে ম্যানহাটনের হোটেলটির সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তার সাক্ষাৎ পাননি। এ নিয়ে একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে হোটেলের লিফটের সামনে শামা ওবায়েদকে ঘিরে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। নেতাকর্মীদের অভিযোগ, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি আগে...
প্রবাস•৪ দিন আগে
বিরোধীদের ১ দফার যুক্তি খুঁজে ‘পাচ্ছেন না’ স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদের ১ দফার যুক্তি খুঁজে ‘পাচ্ছেন না’ স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের বছর না গড়াতেই বিরোধী দল সরকার পতনের এক দফা দাবি কেন তুলল, তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধীদের লংমার্চ থেকে এক দফা দাবি তোলার পর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, চার বছরের মাথায় আন্দোলনের যুক্তি থাকলেও সাত মাসের মাথায় এ ধরনের তৎপরতা ভিত্তিহীন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপির এক সমাবেশে একথা বলেন সালাহউদ্দিন। সরকারের বিগত সাত মাসের কাজের সাফল্য ও পরিকল্পনার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বল...
রাজনীতি•৫ দিন আগে
জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিকে শোকজ
অষ্টগ্রাম ● জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিকে শোকজ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলটির দাবি, এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।নোটিশে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজারে বিলমাকশা জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস...
সারা দেশ•৫ দিন আগে
মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে
মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে
রাজধানীতে রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর ১ নম্বর সেকশনে ঘটে এ ঘটনা। সে সময় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভাঙা হয় রাড্ডার একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সে সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জামও লুট হয়েছে। এসব জানিয়ে গতকাল শুক্রবার সকালে রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস...
জাতীয়•৫ দিন আগে
প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত
প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত
বর্তমানে দায়িত্বে থাকা প্রশাসকরাই আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চাইছেন। এরই মধ্যে তারা দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু করেছেন। দলের নীতিনির্ধারকরাও বলছেন, গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তা থাকলে দল তাদের বিবেচনা করবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আগামীর সময়কে বলেছেন, বিদ্যমান প্রশাসকদের কেউ যদি পদত্যাগ করে নির্বাচন করতে চান এবং দায়িত্ব পালনকালে তিনি যদি ভালো কাজ করেন, তার যদি জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকে, তাহলে অবশ্যই দল বিবেচনা করবে। বিএনপি ক্ষমতায় আসার এক...
রাজনীতি•৫ দিন আগে
‘২৪-এর পরাজিত শক্তিকে আশকারা দেবেন না’ বিরোধী দলকে রিজভী
‘২৪-এর পরাজিত শক্তিকে আশকারা দেবেন না’ বিরোধী দলকে রিজভী
চব্বিশের পরাজিত শক্তিকে কোনো ধরনের ‘আশকারা’ বা প্রশ্রয় না দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে।আজ শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্...
রাজনীতি•৬ দিন আগে