Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংসদীয় দলের সভা

সরকারের পাশাপাশি রাজপথেও থাকবে বিএনপি

  • হাসিনা ফিরলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২১:২৯
শেয়ার করুন:
সরকারের পাশাপাশি রাজপথেও থাকবে বিএনপি

সংগৃহীত ছবি

সরকারের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে রাজপথেও থাকবে বিএনপি। জাতীয় দিবসগুলোর পাশাপাশি রাজপথে থেকে যেমন দলীয় কর্মসূচি পালন করবে, তেমনি রাজপথেই সব ষড়যন্ত্রেরও মোকাবিলা করবে দলটি।

অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে আজ সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এমন আলোচনা হয়েছে বলে সভাসূত্র জানিয়েছে। সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা তো রাজপথে থাকতে ভুলেই গেছি। কিন্তু রাজপথ ছেড়ে যাওয়া যাবে না।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের পত্র সংসদকে পড়ে শোনালেন স্পিকার

০৯ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের দিকে ইঙ্গিতও করেন প্রধানমন্ত্রী। ‘জাতীয় দিবসগুলোর পাশাপাশি রাজপথে থেকে দলীয় কর্মসূচিও পালন করতে হবে। কেন্দ্র থেকে শুরু করে জেলা, মহানগর, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত দলগতভাবে সক্রিয় থাকতে হবে। দলীয় কর্মসূচিগুলো জারি রাখতে হবে।’

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার— রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’— যোগ করেন প্রধানমন্ত্রী।

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পলাতক অপরাধী ও বন্দি বিনিময়সংক্রান্ত একটি কার্যকর প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে তারেক রহমান এ বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানান।

সূত্র জানায়, সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাজার পরিস্থিতি তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বললেন, ‘বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে; এর সুফল দেশবাসী পাবে।’

জ্বালানি পরিস্থিতি নিয়ে সভাকে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ‘দেশে আগামী তিন মাসের ডিজেল-পেট্রলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এটা ক্রমান্বয়ে ছয় মাসে উন্নীত করা হবে।’

এলপিজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এলপিজির প্রায় ৯৯ শতাংশই প্রাইভেট সেক্টরে আমদানি করা হয়। সরকার এক্ষেত্রে মনোযোগ দেবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ধর্মীয় উপাসনালয়গুলোসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ১৫ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে। সরকারি ও বিরোধী দল সবাই এটা পাবেন। আগামীকাল থেকে এটা বিতরণ শুরু হবে।

সরকারবিএনপিভারতশেখ হাসিনাপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান