ধুলোবালি, ময়লা ও বায়ুদূষণের কারণে অনেকের শ্বাসকষ্ট, কাশি, বুক ভার লাগা বা শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হতে পারে। বিশেষ করে হাঁপানি, অ্যালার্জি বা অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। ধুলোবালিতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ধুলোবালি বা নির্মাণস্থল থেকে দ্রুত দূরে গিয়ে পরিষ্কার ও বায়ু চলাচল করে এমন জায়গায় অবস্থান করুনবাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ধুলোবালি বেশি থাকলে মাস্ক নাক ও মুখ সম্পূর্ণ ঢেকে রাখছে কি না,...