“বাবা যেদিন সাইকেলটা কিনে দিয়েছিলেন, সেদিনও তাকে ধন্যবাদ বলতে পারিনি। আজ আমি চল্লিশ, বাবা ষাটোর্ধ্ব। ধন্যবাদ দিতে পারি না এখনো। হাতখরচের টাকাটা টেবিলে পেপারওয়েটে চাপা দিয়ে রেখে চলে আসি। বাবার হাতে হাতে দিতে পারি না। অফিসে যাওয়ার বেলায় সন্তানদের বলি, কিছু লাগলে আমাকে জানিও। কিন্তু আজও বাবাকে বলতে পার...