Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বাবাকেই অনুসরণ করতেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২০:২০
বাবাকেই অনুসরণ করতেন মেসি

সংগৃহীত ছবি

রোজারিওতে খুবই সাধারণ জীবন যাপন করতেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। রোজারিওর একটি মেটাল ওয়ার্কিং কারখানায় কাজ করতেন দীর্ঘ সময়। সেই সাত সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরতেন রাতে। তারপরও সন্তান লালনে তিনি ছিলেন আদর্শ পিতা। তাই মেসিও সন্তান লালনে অনুসরণ করেন নিজের বাবাকেই।

বাবার হাড়ভাঙা পরিশ্রম দেখে বড় হওয়া লিওনেল মেসি একবার বলেছিলেন,‘আমার মধ্যে বাবার অনেক গুণই আছে। তিনি সারা দিন কাজ করতেন, তাই আমাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না। ভোর ৪টায় উঠে কাজে যেতেন আর ফিরতেন রাতের খাবারের সময়। যখনই আমাদের দেখা হতো, তিনি সেই সময়টা উপভোগ করতেন। কখনোই আমাকে বকাঝকা করতেন না। আমি তাকে মিস করতাম। আজ আমি ভাগ্যবান যে আমার সন্তানদের অনেক বেশি সময় দিতে পারি। সন্তান মানুষ করার বেলায় আমি আমার বাবা-মাকেই অনুসরণ করার চেষ্টা করি।’

সেলিয়া কুকচিতিনির সঙ্গে সংসার বেঁধে চার সন্তানকে নিয়ে পরিবার গড়ে তোলেন হোর্হে। তার চার সন্তান- লিওনেল, রদ্রিগো, মাতিয়াস এবং মারিয়া সল। তাদের সাধারণ জীবনযাপন প্রচারের আলো থেকে ছিল অনেক দূরে। লাভালেজা স্ট্রিটের তাদের সাধারণ বাড়িটি চলত কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করেই। লিওনেল মেসির তারকা হওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সেটা।

বাবা থেকে মেসির এজেন্ট আর ফুটবলের পরামর্শদাতা হয়ে ওঠেন হোর্হে। কিছুদিন আগে বাবাকে নিয়ে মেসি বলেছিলেন,‘ফুটবল নিয়ে আমি বাবার সঙ্গে প্রচুর কথা বলি। পুরো ক্যারিয়ারজুড়ে তিনি আমার পাশে ছিলেন। ম্যাচ শেষ করেই আমি তাকে টেক্সট করতাম অথবা কথা বলতাম। একদম ছোটবেলা থেকেই যেকোনো কাজে আমার বাবার সম্মতির প্রয়োজন হতো।’

বিশ্বসেরা হওয়ার পরও বাবার সেই দূরদর্শীতা সবসময় লিওনেলের সঙ্গেই ছিল। মেসি বলেছিলেন,‘বাবা আমাকে অনেক সাহায্য করেছেন। তার গঠনমূলক সমালোচনা আমাকে সবসময় আরও উন্নত করার প্রেরণা দিত। তিনি এটাও জানেন যে, আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। মায়ের চোখে আমি আবার সবসময়ই সেরা। এমনকি আমি খুব বাজে খেললেও! মায়ের কাছে মনে হতো আমি প্রতিটা ম্যাচেই ভালো খেলেছি আর আমার কোনো দোষ নেই। পৃথিবীর সব মায়ের মতোই উনি।’

পুরো বাণিজ্যিক কার্যক্রম সামলে মেসির জীবনে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন হোর্হে। তিনি বেশ কয়েকবার বলেছিলেন,‘আমাদের চেষ্টা থাকে লিও যেন কেবল খেলায় মনোযোগ দিতে পারে।’ তাই চুক্তি, স্পন্সর এবং অন্যান্য বিষয় ঘনিষ্ঠ অভিভাবক হয়েই সামলেছেন তিনি।

রোজারিওর কনকনে ভোরে কাজে যাওয়া থেকে শুরু করে প্রতিটি ম্যাচ শেষে খোলামেলা আলোচনা-জর্জে ছিলেন একাধারে বাবা, এজেন্ট, পরম পরামর্শদাতা। আর সেই অল্প কয়েকজন মানুষের একজন, ফুটবল বিশ্বের চূড়ায় পৌঁছানোর পরও লিওনেল মেসি যার মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন।




লিওনেল মেসিবাবাআর্জেন্টাইন
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise