Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

অবৈধ সম্পদ : টেকনাফের বাবা-ছেলের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৭:২৯
অবৈধ সম্পদ : টেকনাফের বাবা-ছেলের কারাদণ্ড

সংগৃহীত ছবি

অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য গোপন এবং বৈধ করার চেষ্টার দায়ে কক্সবাজারের সাবেক এক ইউপি সদস্য ও তার বাবাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয়ের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার রায়ে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ আদেশ দিয়েছেন।

দণ্ডিতরা হলেন- মোহাম্মদ আবদুল্লাহ ও তার বাবা আবুল বশর। এদের মধ্যে আবদুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানালেন, দুদকের নোটিশ পেয়েও সম্পদের বিবরণী জমা না দিয়ে অবৈধ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে মোহাম্মদ আবদুল্লাহকে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের সমপরিমাণ ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে। তার বাবা আবুল বশরকে অবৈধ সম্পদ বৈধ করার অপচেষ্টার অভিযোগে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন

মির্জা ফখরুল ২৫৫-৮৮ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত

২০ আগস্ট ২০২৬

পলাতক বাবা-ছেলের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলেও জানালেন পিপি মোকাররম।

২০১৯ সালের ২৭ এপ্রিল আবদুল্লাহকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। কিন্তু বিবরণী জমা দেননি তিনি। দুদক তদন্তে নেমে তার বিরুদ্ধে ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকার অবৈধ সম্পদ ভোগদখলে রাখার তথ্যপ্রমাণ পায়।

দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, তার বাবা আবুল বশর টেকনাফে ২০ লাখ টাকায় জমি কিনে তিনমাসের মধ্যে সেই জমি ছেলে আবদুল্লাহকে দান (হেবা) করে দেন।

অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার উদ্দেশ্যে বাবা-ছেলে পরস্পর যোগসাজশে এ কৌশল নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে দুদক আইন ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়। গত ৩০ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


টেকনাফবাবাকারাদণ্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise