‘ডানকি’র পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের। ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মাঝখানে গুঞ্জন রটেছিল, তার বহুপ্রতীক্ষিত নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’ নাকি পিছিয়ে যাচ্ছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খোদ শাহরুখ খান নিজেই নিশ্চিত করেছেন— ‘কিং’ পেছাচ্ছে না, বরং নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৬ সালের ২৪ ডিসেম্বরই বড় পর্দায় ধামাকা নিয়ে আসছে।সামাজিক মাধ্যম এক্স-এ ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত আকুতি জানিয়ে প্রশ্ন করেন, ‘স্যার, ৩ বছর আগে প্রেক্ষাগৃহে...