বিশ্বকাপের পর থেকে তুমুল
আলোচনা চলছে এ বছরের সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে। পরিসংখ্যানের বিচারে হ্যারি কেইন
এগিয়ে থাকলেও জনমত ও গণমাধ্যমের বড় একটি অংশ লিমিনে ইয়ামালকে সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখতে মুখিয়ে আছে। এবার নিজের পছন্দের ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন খ্যাতিমান কোচ পেপ গার্দিওলা।
স্কাই স্পোর্টসকে দেওয়া
এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘হ্যারি এটি পাওয়ার যোগ্য। সে যা অর্জন করেছে, তার
গোলগুলো, ধারাবাহিকতা এবং যেভাবে সে দলকে আরও ভালো করে তুলেছে—ব্যালন ডি’অর মূলত ঠিক এ কারণে...