Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ম্যানচেস্টার সিটিতে ফিরছেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৬:২০
ম্যানচেস্টার সিটিতে ফিরছেন গার্দিওলা

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির কঠিন সময়ে আবারও ক্লাবটির পাশে দাঁড়াতে যাচ্ছেন সাবেক কোচ পেপ গার্দিওলা। গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়ার পরও ক্লাবটির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এই স্প্যানিশ কোচের। এবার গ্যালারিতে বসে সিটির প্রতি নিজের সমর্থন জানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে উপস্থিত থাকতে চান গার্দিওলা। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে তিনি নিজের মানুষদের সঙ্গে থাকতে চান।

সম্প্রতি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের রায়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগগুলোর সবকটিতেই ক্লাবটিকে দায়ী করা হয়েছে। গার্দিওলার অধীনে সিটির ১০ বছরে ২০টি শিরোপা জয়ের সাফল্যও এখন নতুন করে আলোচনায় এসেছে। কারণ তদন্তের আওতায় থাকা সময়ের একটি বড় অংশেই তিনি ক্লাবটির কোচ ছিলেন।

কমিশনের রায়ের পরও কোনো অনিয়মের অভিযোগ মানছে না ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আপিল করেছে ক্লাবটি। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে সিটি, ‘বিভিন্ন কারণে এই মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। ফলে এই সিদ্ধান্ত নিরাপদ বা নির্ভরযোগ্য নয়।’

সিটির দাবি, তারা কোনো অভিযোগে দোষী নয় এবং নিজেদের অবস্থানের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য না করার কথাও জানিয়েছে ক্লাবটি।

সিটির কোচ থাকাকালে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের নিয়ম ভঙ্গ না করার আশ্বাসের কথা একাধিকবার জানিয়েছিলেন গার্দিওলা। সাম্প্রতিক রায়ের পরও ক্লাবের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সাবেক এই বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ লিখেছেন, ‘বিশ্বের প্রতিটি ম্যানচেস্টার সিটি সমর্থককে জানাতে চাই আমি এখানে আছি; আগের চেয়েও বেশি। আমি সব সময় আমার ক্লাব, মালিক, চেয়ারম্যান, ফেরান (সোরিয়ানো), খেলোয়াড়, স্টাফ এবং আমাদের সমর্থকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

বার্তার শেষে গার্দিওলা বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই—আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

বর্তমানে বার্সেলোনায় ছুটিতে থাকা গার্দিওলা এবার সেই সমর্থন সরাসরি মাঠে উপস্থিত থেকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ম্যানচেস্টার সিটি আর্থিক অনিয়মইতিহাদ স্টেডিয়ামপেপ গার্দিওলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক