Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধারা নিউজের সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধারা নিউজের সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন থ্রি-হুইলার অটোরিকশার তিন যাত্রী। তাদের মধ্যে রয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছরের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈগিল্লা দীঘি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত ব্যক্তিরা হলেন আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩২), তাদের...
সারা দেশ•৩ দিন আগে
গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত
গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত
পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্রাইভেট পড়া শেষে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিহত হন দুই শিক্ষার্থী। নিহত ও আহত তিনজনই সাকোয়া দা...
সারা দেশ•৫ দিন আগে
ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার
ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার
কয়েক দিনের বিরতি কাটিয়ে আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আজ সোমবার ভোর থেকে মেঘমুক্ত আকাশে স্পষ্ট হয়ে ওঠে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ। ভোরের সূর্যের আলোয় কখনো সাদা, কখনো গোলাপি, আবার কখনো লালচে আভায় রঙিন হয়ে উঠছে বরফের চূড়া। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো ও মহানন্দা নদীর তীরে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা।স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। গতকাল থেক...
সারা দেশ•৮ দিন আগে
উত্তরের হিমেল হাওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
উত্তরের হিমেল হাওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
কার্তিকের উত্তরের প্রকৃতিতে এখন শীতের স্পষ্ট পদচারণা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই বাড়তে থাকা ঠান্ডা-সব মিলিয়ে পঞ্চগড়ের প্রকৃতিতে শুরু হয়েছে ঋতু পরিবর্তনের স্পষ্ট ছাপ। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন শীতের আগমনী বার্তা। আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবা...
সারা দেশ•৮ দিন আগে
যারা বাংলাদেশ চায়নি তারাই আজ মসনদ চায় : পানিসম্পদ প্রতিমন্ত্রী
যারা বাংলাদেশ চায়নি তারাই আজ মসনদ চায় : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা বাংলাদেশের মানচিত্র চায়নি, পতাকা চায়নি, তারাই আজকে বিভিন্নভাবে আমাদের প্রলুব্ধ করে মসনদে বসতে চায়।আজ শনিবার পঞ্চগড়ের ময়দানদিঘি বামাকালী রাধামাধব জিউ মন্দির কর্তৃক আয়োজিত পথযাত্রা ও সনাতন ধর্মসভায় তিনি একথা বলেন।এ সময় তিনি বলেন, সনাতনীরা কারো পকেটের ভোটার নয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনেই সেটা প্রমাণিত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সনাতনীদের ভূমিকা কখনো অস্বীকার করার উপায় নেই। কাজেই তাদের প্রত্যেকটি ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্ন করার...
সারা দেশ•৯ দিন আগে
ওই দেখা যায় এভারেস্ট
ওই দেখা যায় এভারেস্ট
পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলে চমকে দিয়েছিলেন ফিরোজ আল সাবাহ। এবার পঞ্চগড় থেকেই তুলেছেন বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট এভারেস্টের ছবি। শুনিয়েছেন সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প বাংলার এক সাধারণ গ্রামীণ জনপদ। চারপাশ জুড়ে বিস্তৃত ধানক্ষেত, বাঁশঝাড়ের ছায়াঘেরা গৃহস্থ বাড়ি, টিনের চালা আর উঠোনে রোদে দেওয়া ধানের সুবাস। কিন্তু এই চেনা পরিচিত গ্রামীণ পটভূমির ঠিক ওপরের আকাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু— মাউন্ট এভারেস্ট! আর যখন পঞ্চগড়ের কোনো এক মেঠোপথের ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ বাড়...
খোলা হাওয়া•১০ দিন আগে
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাটে প্রতিদিন বেচাকেনা হচ্ছে গড়ে ২০ লাখ টাকা পর্যন্ত। মৌসুম জুড়ে প্রায় ছয় হাজার টন জলপাই কেনাবেচা হয় এ হাটে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে পঞ্চগড়সহ আশপাশের জেলার জলপাই। আর এই জলপাইয়ের বাণিজ্য ঘিরে প্রতি বছর তিন মাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে প্রায় ৫০০ শ্রমিকের। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ৭০ টন জলপাই আমদানি হয় দেশের বৃহত্তম এ হাটে। প্রতিদিন লেনদেন হয় ১৫-২০ লাখ টাকা। দেশের আচার ও তেল প্রস্তুত...
বাণিজ্য•১৩ দিন আগে
দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে পঞ্চগড়ে চালু হলো ‘মেহমানখানা’
দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে পঞ্চগড়ে চালু হলো ‘মেহমানখানা’
দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড়ে চালু হয়েছে মানবিক উদ্যোগ ‘মেহমানখানা’।এখন থেকে প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার পাবেন অসহায় ও দুস্থ মানুষরা। অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছে এই কার্যক্রম। গতকাল শুক্রবার দুপুরে শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই শুক্রবার জুমার নামাজের পর দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, প্র...
সারা দেশ•১৭ দিন আগে
পঞ্চগড়ে নতুন ট্রেন চালুর উদ্যোগ, আসছে ২০০ কোচ
মহাপরিচালক ● পঞ্চগড়ে নতুন ট্রেন চালুর উদ্যোগ, আসছে ২০০ কোচ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, রেলওয়েতে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন করে ২০০টি কোচ আনা হবে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী কিছু কোচ পুরোনো কোচের পরিবর্তে সংযোজন করা হবে। আপাতত একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।মহাপরিচালক স্টেশনে পৌঁছে প্রথমে স্টেশন সুপারিনটেনডেন্টের কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন। পরে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘু...
সারা দেশ•১৭ দিন আগে
বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ
বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নামজারিসহ বিভিন্ন সেবা নিতে সরকারি ফির বাইরে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এরই মধ্যে ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর টাকা নেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বোদা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন লাবু এবং অফিস সহায়ক হারুন অর-...
সারা দেশ•১৯ দিন আগে
তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে
তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে
ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারপাশে হালকা কুয়াশার আস্তরণ। উত্তরের দিক থেকে বয়ে আসছে ঠান্ডা বাতাস। হালকা কুয়াশার পর্দা ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। প্রকৃতির এ পরিবর্তন যেন জানান দিচ্ছে—দরজায় কড়া নাড়ছে শীত। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অন্য এলাকার তুলনায় আগেভাগেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। গত কয়েক দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্য...
সারা দেশ•২১ দিন আগে
ঠাকুরগাঁও-পঞ্চগড়ে এক হাজার লাউ বিক্রির টাকায় মিলছে না এক কেজি মাংস
ঠাকুরগাঁও-পঞ্চগড়ে এক হাজার লাউ বিক্রির টাকায় মিলছে না এক কেজি মাংস
মাঠভরা লাউ, ফলনও হয়েছে বেশ। অথচ দাম এত কম যে উৎপাদন খরচ তো উঠছেই না, শ্রমিকের মজুরি দিতেও হিমশিম খাচ্ছেন কৃষকরা। যে ফসল ঘিরে লাভের স্বপ্ন দেখেছিলেন তারা, এখন সেই ফসলই হয়ে উঠেছে মাথাব্যথার কারণ। কোথাও লাউ পড়ে থাকছে ক্ষেতেই, কোথাও অবিক্রীত লাউ পচে নষ্ট হচ্ছে। এক হাজার লাউ বিক্রি করে যে দাম পাওয়া যাচ্ছে, তাতেও মিলছে না এক কেজি গরুর মাংস। এই করুণ চিত্র ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের। শহরের খুচরা বাজারে যে লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকায়, গ্রামে তা বিকোচ্ছে ১ থেকে ৪ টাকায়। কোথাও কোথাও চারটি লাউয়ের দাম এক...
সারা দেশ•২২ দিন আগে
‘লাউয়ের দাম ১-২ টাকা, হামেরা কেন-গো বাঁচিমো’
‘লাউয়ের দাম ১-২ টাকা, হামেরা কেন-গো বাঁচিমো’
ধারদেনা করে ১০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন পঞ্চগড়ের আটোয়ারীর চাষি হাসিনুর রহমান। হয়েছে ভালো ফলনও। কিন্তু ক্ষেত থেকে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ১ থেকে ২ টাকায়। অথচ খুচরা বাজারে সেই লাউয়ের দাম ২০ থেকে ৩০ টাকা। উৎপাদন খরচও তুলতে না পেরে লোকসান গুনছেন আটোয়ারীর লাউ চাষিরা। বাধ্য হয়ে অনেকে কেটে ফেলছেন লাউগাছ।হাসিনুরের মতো আটোয়ারীর অনেক লাউ চাষিই এখন দিশেহারা। কৃষকদের অভিযোগ, বাজারজাতকরণে অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে মাঠপর্যায়ে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে খুচরা বাজা...
সারা দেশ•২৩ দিন আগে
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কে বারুনী কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ভ্যান রিকশাযোগে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা। পথে বারুনী সাত হাত কালিবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাকের চাকায় পি...
সারা দেশ•২৪ দিন আগে
পঞ্চগড়ে ট্রাকের চাকার নিচে পড়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাকের চাকার নিচে পড়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুলেখা বেগম বোদা উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়ার বাসিন্দা আব্দুর কুদ্দুসের স্ত্রী।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুলেখা বেগম একটি ভ্যানরিকশায় করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। পথে বারুনী সাত হাত কালিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ভ্যানরিকশাটির ধাক্কা লাগে। এতে...
সারা দেশ•২৪ দিন আগে
পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা
পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে রাখা দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী। রাস্তার নিম্নমানের কাজ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটকে টাকা তল্লাশি করা হয়। তবে টাকাগুলো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন বলে দাবি করেছেন ওই প্রকৌশলী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আটক উপসহকারী প্রকৌশলীর নাম নূরই আকরাম। তি...
সারা দেশ•২৫ দিন আগে
স্থানীয় নির্বাচনে অসুর শক্তিকে পরাস্ত করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে অসুর শক্তিকে পরাস্ত করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
আগামী ২০২৭ সালের স্থানীয় নির্বাচনে ‘অসুর শক্তিকে পরাস্ত করতে হবে’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বাইশি ধাম ফুটকিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে  এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিমের সম্মিলিত অবদান রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে সামাজিক সম্প্রীতি অটুট রাখতে হবে...
সারা দেশ•২৮ দিন আগে
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।আজ শনিবার থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।এসব তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বোদায় সরকারি সার পাচারের চেষ্টা, ডিলারকে জরিমানা
বোদায় সরকারি সার পাচারের চেষ্টা, ডিলারকে জরিমানা
পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি অনুমোদিত ‘নুরনবী এন্টারপ্রাইজ’ নামের একটি সার ডিলার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি বন্ধ করে ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম।স্থানীয়রা জানান, সোমবার রাতে সাতখ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
তেঁতুলিয়ার মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
তেঁতুলিয়ার মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
শীতের আগমনী বার্তায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের সর্বউত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিমালয়কন্যাখ্যাত এই জনপদে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। তাদের প্রধান আকর্ষণ হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কয়েক দিন মেঘ ও কুয়াশার আড়ালে থাকার পর আজ মঙ্গলবার সকালে আবারও দেখা মিলেছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।ভোরের মেঘমুক্ত আকাশে সূর্যের আলো ফুটতেই দূর দিগন্তে দৃশ্যমান হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর অবয়ব। এর সৌন্দর্য উপভোগ করতে ভোর থেকেই তেঁতুলিয়ার ডাকবাংলো টি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে