যারা বাংলাদেশ চায়নি তারাই আজ মসনদ চায় : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা বাংলাদেশের মানচিত্র চায়নি, পতাকা চায়নি, তারাই আজকে বিভিন্নভাবে আমাদের প্রলুব্ধ করে মসনদে বসতে চায়।
আজ শনিবার পঞ্চগড়ের ময়দানদিঘি বামাকালী রাধামাধব জিউ মন্দির কর্তৃক আয়োজিত পথযাত্রা ও সনাতন ধর্মসভায় তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, সনাতনীরা কারো পকেটের ভোটার নয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনেই সেটা প্রমাণিত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সনাতনীদের ভূমিকা কখনো অস্বীকার করার উপায় নেই। কাজেই তাদের প্রত্যেকটি ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্ন করার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের উপদেষ্টা কল্যাণ কুমার ঘোষ। এ সময় ত্রিদন্ডি স্বামী, শ্রীমদভক্তি বিনোদানন্দ মহারাজসহ শ্রী শ্রী নৃসিংহ মন্দির, সন্ত ও মাধব গৌড়ীয় মঠের আলোচক, জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং সনাতনী ভক্তরা উপস্থিত ছিলেন।



