Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উত্তরের হিমেল হাওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
শেয়ার করুন:
উত্তরের হিমেল হাওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। ছবি: আগামীর সময়

কার্তিকের উত্তরের প্রকৃতিতে এখন শীতের স্পষ্ট পদচারণা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই বাড়তে থাকা ঠান্ডা-সব মিলিয়ে পঞ্চগড়ের প্রকৃতিতে শুরু হয়েছে ঋতু পরিবর্তনের স্পষ্ট ছাপ। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন শীতের আগমনী বার্তা।

আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার আবরণ ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। ভোরের ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে ছুটছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, কৃষক এবং ভ্যানচালকরা। অনেকের গায়ে দেখা যাচ্ছে চাদর ও শীতের পোশাক। সকালের হিমেল বাতাসে জনজীবনেও পড়তে শুরু করেছে শীতের প্রভাব।

ভ্যানচালক রবি ইসলাম জানিয়েছেন, সকালে ভ্যান নিয়ে বের হলে আগের তুলনায় অনেক বেশি ঠান্ডা লাগে। বিশেষ করে ভোরে চলাচলের সময় হিমেল বাতাস শরীরে লাগে। তবে রোদ উঠলে আবার কিছুটা গরম অনুভূত হয়।

আরও পড়ুন

তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে

২৭ অক্টোবর ২০২৬

চা শ্রমিক আবদুল খালেক জানান, ভোরে চা-বাগানে কাজ করতে গেলে ঠান্ডা বেশি লাগে। আগে পাতলা কাপড় পরেই কাজে যাওয়া যেত। এখন সকালে চাদর কিংবা গরম কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের তুলনায় সন্ধ্যা ও রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। অনেকেই এখন রাতের বেলায় কাঁথা-কম্বল ব্যবহার শুরু করেছেন।

শুধু আবহাওয়ায় নয়, শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে স্থানীয় জীবনযাত্রা ও বাজারেও। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনে জমে উঠছে বাজার। পিঠার ঘ্রাণে ফিরে আসছে গ্রামবাংলার চিরচেনা শীতের আবহ। ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত হয়ে উঠছেন মৌসুমি পিঠা বিক্রেতারাও।

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আমেজ কিছুটা আগেই দেখা দেয়। অক্টোবরের শেষভাগ থেকে শুরু হওয়া শীতের অনুভূতি নভেম্বরের মাঝামাঝি থেকে আরও বাড়তে থাকে। ডিসেম্বর ও জানুয়ারিতে এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়।

এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ শীতজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা জানান, অনেক শিশু ও বয়স্ক মানুষ সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ফলে শীতের শুরুতেই পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতা অবলম্বনের প্রয়োজন দেখা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এতে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

তেঁতুলিয়াপঞ্চগড়কুয়াশাতাপমাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু