পঞ্চগড়ে ট্রাকের চাকার নিচে পড়ে নারীর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি

ছবি: আগামীর সময়
পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম বোদা উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়ার বাসিন্দা আব্দুর কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুলেখা বেগম একটি ভ্যানরিকশায় করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। পথে বারুনী সাত হাত কালিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ভ্যানরিকশাটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।



