কৃত্রিম
বুদ্ধিমত্তা বা এআই নিয়ে
আমাদের আলোচনায় দুটি চরম প্রান্ত
খুব সহজে দেখা যায়।
এক প্রান্তে উচ্ছ্বাস— এআই এসে গেছে,
এবার সব বদলে যাবে।
অন্য প্রান্তে আতঙ্ক— চাকরি চলে যাবে, মানুষ
অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বাস্তবতা,
এই দুইয়ের কোনোটিই নয় এবং সে
কারণেই প্রশ্নটা ঠিকভাবে করা জরুরি। আগামী
তিন-চার বছরে বাংলাদেশের
প্রকৃত এআই চ্যালেঞ্জ প্রযুক্তিগত
নয়, কাঠামোগত। প্রযুক্তি কিনতে পাওয়া যায়, কাঠামো কিনতে পাওয়া যায় না।
আমার
দৃষ্টিতে, নিকট ভবিষ্যতে বাংলাদেশকে
মূলত পাঁচটি কাঠামোগ...