জ্বালানি ও বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতিসহ বেশ কয়েকটি ইস্যুতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন বিএনপি। দলটির নেতারা বলছেন, সংকট সমাধানে সরকার যখন কাজ করছে এবং সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিচ্ছে, তখন মাত্র ছয় মাসের মাথায় হাজারো গাড়ি নিয়ে দেশ জুড়ে লং মার্চের মতো কর্মসূচি কতটা যৌক্তিক, তা বিরোধী জোটকেই ভেবে দেখা উচিত।
বিএনপি নেতাদের দাবি, দেশে চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ...