বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বুবু মার্মা (৩৫) নামে এক নারী পালিয়ে গেছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় অভিযানটি চালানো হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুমখোলা এলাকার বাসিন্দা বুবু মার্মার বাড়িতে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি দল। এ সময় ঘরের ভেতরে...