চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে একের পর এক বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও আবাদি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। এবার বন্যার পর নদীভাঙনে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, নামোজগন্নাথপুর, ফিল্ডেরহাট, কানছিরা, বোগলাউড়ি ও ঝাইলপাড়াসহ কয়েকটি এলাকায় অন্তত ৮০০ পরিবারের বাড়িঘর চলে গেছে নদীগর্ভে। ভাঙন আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা হলেই রাতবিরাতে মানুষ ছুটে আসছেন একে অন্যের বাড়িঘর সরাতে।স্থানীয়রা জানান, গত চার-পাঁচ বছরে অনেক পরিবারকে ৮ থেকে ১০ বার পর্যন্ত বাড়ি ভাঙতে হয়েছে। নদীভাঙনে হাজার হাজার ম...