Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তেঁতুলিয়ায় নদীভাঙনে ধসে পড়ছে সড়ক, হুমকিতে মসজিদ ও দোকানপাট

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৬:৫৭
তেঁতুলিয়ায় নদীভাঙনে ধসে পড়ছে সড়ক, হুমকিতে মসজিদ ও দোকানপাট

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে ধসে পড়ছে পাকা সড়ক। ঝুঁকির মুখে পড়েছে জামে মসজিদ, লঞ্চঘাটসংলগ্ন দোকানপাট এবং নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অস্থায়ী ব্যবস্থা নয়, দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সরেজমিনে দেখা যায়, হাজিরহাট লঞ্চঘাটসংলগ্ন এলাকায় নদীর তীব্র স্রোতে পাকা সড়কের একাধিক অংশ নদীগর্ভে ধসে গেছে। কোথাও সড়কের কিনারা ভেঙে পড়েছে, আবার কোথাও বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় নদীর ঢেউ সরাসরি নদীতীরে আঘাত করায় প্রতিদিনই ভাঙনের পরিধি বাড়ছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে নদীর তীর ধসে পড়ায় লঞ্চঘাটসংলগ্ন কয়েকটি দোকানও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে হাজিরহাট জামে মসজিদের সামনের অংশের নিচের মাটি নদীভাঙনে সরে যাওয়ায় ভবনটির ভিত্তি হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া না হলে মসজিদটিও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে।


আরও পড়ুন

লাইকের নেশা ও আত্মপ্রদর্শন: ইসলাম কী বলে?

১৯ জুলাই ২০২৬


স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের হাজিরহাট, হাজিরকান্দা, ঢনঢনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া এলাকায় প্রতিবছর নদীভাঙনের তীব্রতা বাড়ছে। অমাবস্যা, পূর্ণিমা ও ঘূর্ণিঝড়ের সময় অরক্ষিত বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। এতে বসতঘর, কৃষিজমি, মাছের ঘের এবং গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়। অনেক পরিবারকে প্রতিবছরই নদীভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করতে হচ্ছে।


নদীপাড়ের বাসিন্দা রাবেয়া বেগম বলেছেন, ‘আমি যখন নতুন বউ হয়ে এ এলাকায় আসি, তখন এখানে বাজার ছিল, স্কুল ছিল, বড় বড় ঘরবাড়ি ছিল। তেঁতুলিয়া নদী একে একে সব কেড়ে নিয়েছে।’

স্থানীয় বাসিন্দা সামসু মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এক এক করে আমাগো দুইটা ঘর নদীতে লইয়া গেছে। এখন পরের জায়গায় ঘর কইরা থাকি।’

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদীভাঙন চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং কার্যকর নদীশাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, ভাঙনরোধে আপাতত অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের কাজ চলছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, নদীভাঙনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্য সচল রাখা এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙনরোধে কাজ করার পরিকল্পনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলায় মোট প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২৫ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত এবং ৬ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।

পটুয়াখালীদশমিনানদীভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise