Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নবগঙ্গা ‘গিলছে’ নড়াইলের ইসলামপুর

  • নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
ফরহাদ খান, নড়াইল
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৩
নবগঙ্গা ‘গিলছে’ নড়াইলের ইসলামপুর

নড়াইলের নড়াগাতী থানার ইসলামপুরে নবগঙ্গার ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আগামীর সময়

নড়াইলের নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ইসলামপুর। নবগঙ্গা নদীবেষ্টিত গ্রামে বাস করেন রোজিনা বেগম। তার সবচেয়ে বড় ভয় রাত। অন্ধকার নামলেই নদীর স্রোতের শব্দ যেন আরও কাছে চলে আসে। মনে হয়, এই বুঝি মাটি ধসে গিয়ে নদীর পেটে চলে যাবে শেষ আশ্রয়টুকু।

নদীর পাড়ে দাঁড়িয়ে রোজিনা বলছিলেন, ‘ভাঙনের ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। ছেলেমেয়ে নিয়ে থাকতে হয় আতঙ্কে। ওরা ভয় পায়, রাতে ঠিকমতো পড়তেও পারে না। একটা গরু পুষি, তাও বাইন্ধে রাখার মতো জায়গা নেই। পরের জায়গায় রাখি।’

‘একটাই দাবি, নদী বাইন্ধে দেন’— রোজিনা বেগমের এই আর্তি শুধু একটি পরিবারের নয়। ইসলামপুর গ্রামের প্রায় প্রতিটি পরিবারের গল্পই কমবেশি এমন। এক দশক ধরে নবগঙ্গা নদীর ভাঙনে গ্রামটি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। নদী শুধু ঘরবাড়ি গিলে খাচ্ছে না, কেড়ে নিচ্ছে মানুষের জমি, জীবিকা, স্মৃতি আর নিরাপত্তাবোধ। গ্রামের প্রবীণ বাসিন্দা খাজা ফকিরের ভাষায়, ‘এক দশকে অন্তত ৬০টি বসতবাড়ি বিলীন হয়েছে নদীতে।’ নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, দ্রুত ভাঙন রোধে কাজ করেন। গ্রামটি রক্ষা করেন।

এদিকে গত ৩ জুলাই নদীপাড়ে মানববন্ধন করেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। সেখানে তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এত বছর ধরে ভাঙন চললেও নেওয়া হয়নি স্থায়ী সমাধানের উদ্যোগ।

অবশ্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তারা দীর্ঘমেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার ভাষ্য, ‘মধুমতি ও নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। ভাঙন রোধে একটি প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন মিললে স্থায়ীভাবে শুরু করা যাবে কাজ। পাশাপাশি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ এলাকায় আপৎকালীন ব্যবস্থার আওতায় ভাঙন প্রতিরোধে পাউবো প্রস্তুত। মানুষের বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’

পাউবোপানি উন্নয়ন বোর্ডনবগঙ্গাইসলামপুরনদীভাঙনমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise