দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান। এর মধ্যেই প্রিমিয়ার ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও করার উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ তার নিয়োগে সম্মতি দিয়ে অনুমোদনের জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠিয়েছে।
ব্যাংক খাত যখন খেলাপি ঋণ, অনিয়ম ও দুর্বল সুশাসনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন দুদকের অ...