নিয়োগে দুর্নীতি, সাবেক দুই ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
আগামীর সময় প্রতিবেদক

নিয়োগে দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সাবেক দুই উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দিন ও অধ্যাপক ড. খাইরুল আলম খানসহ আটজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিকে, অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় গ্রাহকের প্রায় ৯ কোটি টাকা লোপাটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের অনুসন্ধানে ৯১ গ্রাহকের কাছ থেকে এ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শাখার বরখাস্তকৃত কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে দুদক।



