পদোন্নতিতে দুদকের মহাপরিচালক মোরশেদ, পরিচালক সাত কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তাকে মহাপরিচালক (ডিজি) পদে এবং পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে সাত কর্মকর্তাকে।
আজ বৃহস্পতিবার এ সক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তারা হলেন— এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
তাদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেন পরিচালক (ব্যাংক) পদে চলতি দায়িত্বে এবং মো. মাসুদুর রহমান দুদকের বিকা কার্যালয়ে পরিচালক পদে চলতি দায়িত্বে ছিলেন। বাকি পাঁচজন উপপরিচালক হিসেবে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হয় প্রজ্ঞাপনে।




