সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা এবং সেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অধিদপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।সদর দপ্তরে আয়োজিত এই দরবার অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফট্যানেন্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। পবিত্র ধর্মগ্রন্থ...