Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফের রিটের ওপর রুল জারি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৩:১৩
শেয়ার করুন:
দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফের রিটের ওপর রুল জারি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা প্রেস কনফারেন্স কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আসিফের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি ড. মো. বশির উল্লাহ এবং বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।

আসিফের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ইউসূফ আলী। এই আইনজীবী জানান, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদক দুটি প্রেস কনফারেন্স করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। মিথ্যা এলিগেশনের ভিত্তিতে এই প্রেস কনফারেন্স করা হয় বলে অভিযোগ এই আইনজীবীর।

আইনজীবী ইউসূফ দাবি করেন, দুদক যখন ২ তারিখে সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করল যে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব উন্নয়ন অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে ঘুষ নিয়েছেন। কিন্তু দেখা গেল যে এই পোস্টিংটা হয়েছে উনার পদত্যাগের প্রায় ছয় মাস পরে, বর্তমান সরকারের সময়ে।

‘যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলন করে এটিকে খন্ডন করলেন, তখন উনারা ১৩ তারিখে এসে আরেকটি সংবাদ সম্মেলন করলেন। এবার অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৩ হাজার কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছেন।’

‘অথচ মিডিয়ায় নিউজ এলো ১৭ সেপ্টেম্বর দুদক চিঠি দিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে জানতে চেয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন দেশে কত টাকা পাচার করেছে?’, যোগ করেন এই আইনজীবী।

এ আইনজীবীর ভাষ্য, ‘১৭ তারিখে বিএফআইইউর কাছে যারা জানতে চায় যে কত টাকা কোন দেশে পাচার করেছে, তারা আবার ১৩ তারিখে অর্থাৎ চার দিন আগেই প্রেস কনফারেন্স করে বসে আছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

‘এই রকমের ভিত্তিহীন এবং বেইজলেস এলিগেশনের ভিত্তিতে যে দুদক একের পর এক প্রেস কনফারেন্স করেছে, এতে আমরা আমাদের সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের সুনামের যে সুরক্ষা দেওয়া হয়েছে, সেই সুরক্ষার প্রটেকশন চেয়ে সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টের কাছে আমরা প্রতিকার চাইতে এসেছি’, বলেছেন এই আইনজীবী।

আরও পড়ুন

দুদকের ‘প্রেস ব্রিফ’ চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদ আদালতে

২৮ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী ইউসূফ জানালেন, ‘আদালত সন্তুষ্ট হয়ে প্রাথমিক শুনানি শেষে একটি রুল ইস্যু করেছেন।আমি আশা করি, ভবিষ্যতে দুদক বা বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী, কোনো ডিপার্টমেন্ট কোনো অধিদপ্তর নাগরিকের এই ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে এমন কোনো প্রেস কনফারেন্স আর ভবিষ্যতে করবে না।’

দুদকের দায়িত্বের বিষয়ে এই আইনজীবী বললেন, দুদকের আইন অনুযায়ী, দুদকের বিধিমালা বা নীতিমালা অনুযায়ী দুদক প্রেস কনফারেন্স করবে অনুসন্ধান শেষ হলে। অনুসন্ধানের ফাইন্ডিংস আসবে যে, হ্যাঁ সে দুর্নীতি করেছে। তখন তারা মামলা করবে। মামলা করে মামলার এফআইআর নিয়ে এসে প্রেস কনফারেন্স করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ছিলেন। প্রথমে শুধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি।

সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতিতে নেমে এনসিপিতে যোগ দেন আসিফ। দলটি থেকে তিনি এখন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী। তার মধ্যেই তাকে নিয়ে দুদক অনুসন্ধানে নামে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে যুব অধিদপ্তরে নিয়োগ-পদায়নে বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। পাশাপাশি উপদেষ্টার দায়িত্ব পালনকালে অবৈধভাবে উপার্জিত ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানও করছে দুদক।

গত ২ সেপ্টেম্বর ব্রিফিংয়ে আসিফের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক।

সেই ব্রিফিংয়ের পর তা প্রত্যাহার করতে আসিফ মাহমুদ আইনি নোটিস পাঠান দুদককে। তারপর ১৩ সেপ্টেম্বর আরেকটি ব্রিফ করে দুদক। সেখানে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের বিষয়টি বলা হয়।

এনসিপিআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন